NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৯, ২০২৬ | ২৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মাদকদ্রব্য পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ৫ ইউনিট নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনকের যৌথ সভা অনুষ্ঠিত খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল-তামিম-ফাতেমারা জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ Bangladesh calls for stronger global cooperation on safe migration at UN forum হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদুল আজহা উপলক্ষে একটি সাপ্তাহিক ছুটি বাতিল ইরাকের ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এসআইআর বিতর্কে জল ঢেলে দিল পরিসংখ্যান
Logo
logo

ব্যালটের চেয়ে ইভিএম স্লো : সিইসি


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৩, ০৮:৪৪ এএম

>
ব্যালটের চেয়ে ইভিএম স্লো : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটগ্রহণের ক্ষেত্রে ব্যালটের চেয়ে তুলনামূলকভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনটা (ইভিএম) স্লো।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকাল সাড়ে ৪টার পর অফিসিয়াল ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

তিনি বলেন, ইভিএমে ধীরগতি দুটি কারণে হয়। ভোটার উপস্থিতি বেশি হলে হয়। অবশ্য এর ইতিবাচক দিক আছে। ইভিএমের সমস্যা সবসময় একই। এখানে ভোটার উপস্থিতি বেশি হয়েছে। ইভিএম ব্যালটের চেয়ে স্লো। এছাড়া ভোটার উপস্থিতিও বেশি হওয়ায় রসিকের ভোটগ্রহণ রাত পর্যন্ত হয়েছে। ভোটার উপস্থিতি ব্যাপক ছিল। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলকও হয়েছে।

 

সিইসি বলেন, তুলনামূলকভাবে ইভিএম ব্যালটের চেয়ে স্লো। এখনো লোক লাইনে দাঁড়িয়ে আছে। ৪টা পর্যন্ত ৫০ থেকে ৫৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। মোট ভোট পড়ার হার ৬০ শতাংশের বেশি হতে পারে।

সিইসি আরও বলেন, বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি আসনে সিসি ক্যামেরা ব্যবহার করব কি করবো না এখনো সিদ্ধান্ত নিইনি। আমরা সাধারণত সিসি ক্যামেরা ব্যবহার করব সে সিদ্ধান্ত নিয়ে রেখেছি। তবে সিসি ক্যামেরা ব্যবহারের পক্ষে যদি যৌক্তিক কোনো কারণ না থাকে, অর্থের অপচয় হবে কিনা আমরা সে বিষয়টি মাথায় রাখব। আমরা এটি নিয়ে ফ্যাশন করতে চাচ্ছি না। এটা যেন ভোটগ্রহণকে অর্থ বহন করে, এটার যেন উপযোগিতা থাকে তা নিশ্চিত করে সিদ্ধান্ত নেব।

এর আগে, গাইবান্ধা-৫ উপ-নির্বাচন সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করে ব্যাপক অনিয়ম দেখতে পায় কমিশন। এরই পরিপ্রেক্ষিতে মাঝ পথে ঢাকা থেকে পুরো আসনের ভোট বন্ধ করে দেওয়া হয়। এ পদক্ষেপে বিভিন্ন মহলের প্রশংসাও পায় ইসি। তবে সরকার দলের কয়েকজন বিষয়টি নিয়ে গণমাধ্যমে বিরূপ মন্তব্য করেন।