NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

টি-টোয়েন্টিতে নেই রোহিত-কোহলি, অধিনায়ক পান্ডিয়া


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৩, ১২:৩৫ এএম

>
টি-টোয়েন্টিতে নেই রোহিত-কোহলি, অধিনায়ক পান্ডিয়া

নতুন বছরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আলাদা করে দুই দল ঘোষণা করেছে ইন্ডিয়ান সিনিয়র সিলেকশন কমিটি। যেখানে ওয়ানডে সিরিজে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা থাকলেও, টি-টোয়েন্টিতে দলের নেতৃত্বে থাকবেন হার্দিক পান্ডিয়া।

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এছাড়া দলে নেই ভিরাট কোহলি, লোকেশ রাহুলদের মতো তারকারা। এদিকে প্রথমবারের মত ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আইপিএল কাপনো দুই পেসার শিবাম মাভি ও মুকেশ কুমার। এছাড়া টি-টোয়েন্টিতে সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন সূর্যকুমার যাদব।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজে অবশ্য রয়েছেন পরিচিত সবাই। তবে ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়নি ওপেনার শিখর ধাওয়ানের।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড-

হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কোয়াড়, শুবমান গিল্‌ সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), দীপক হুদা, রাহুল ত্রিপাঠি, সাঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, আক্সার প্যাটেল, আর্শদ্বীপ সিং, হারশাল প্যাটেল, উমরান মালিক, শিবাম মাভি, মুকেশ কুমার।

ভারতের ওয়ানডে স্কোয়াড-

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, ভিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, আক্সার প্যাটেল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক ও আর্শদ্বীপ সিং।

শ্রীলঙ্কার ভারত সফরের সূচি-

১ম টি-টোয়েন্টি- ৩ জানুয়ারি, মুম্বাই
২য় টি-টোয়েন্টি- ৫ জানুয়ারি, পুনে
৩য় টি-টোয়েন্টি- ৭ জানুয়ারি, রাজকোট

১ম ওয়ানডে- ১০ জানুয়ারি, গোহাটি
২য় ওয়ানডে- ১২ জানুয়ারি, কোলকাতা
৩য় ওয়ানডে- ১৫ জানুয়ারি, ত্রিভান্দ্রাম।