NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

চঞ্চল চৌধুরীর বাবা আর নেই


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩১ পিএম

>
চঞ্চল চৌধুরীর বাবা আর নেই

বেশ ক’দিন ধরেই অসুস্থ ছিলেন। শেষ পর্যন্ত এলো খারাপ খবরটাই। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী মারা গেছেন।  

আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে গোবিন্দ চৌধুরী মারা গেছেন বলে ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি। 

তিনি লিখেছেন- অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি,আমাদের প্রিয় বন্ধু চঞ্চল চৌধুরীর বাবা সন্ধ্যা ৭:৫০ মিনিটে ইহ জগতের মায়া ত্যাগ করেছেন।
তাঁর আত্মার শান্তি কামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি। 

অসুস্থ হয়ে চঞ্চলের বাবা আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ২৩ ডিসেম্বর চঞ্চল চৌধুরী ফেসবুকে লিখেছিলেন- আমার বাবা আইসিইউ এর শীতল কক্ষে ১২ দিন ধরে অচেতন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।