NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বাগ’র বার্ষিক সিভিক এনগেজমেন্ট ডিনার অনুষ্ঠিত

খবর   প্রকাশিত:  ১১ নভেম্বর, ২০২৪, ১০:০২ এএম

বাগ’র বার্ষিক সিভিক এনগেজমেন্ট ডিনার অনুষ্ঠিত

নিউইয়র্ক: বাগর বার্ষিক সিভিক এনগেজমেন্ট ডিনার অনুষ্ঠিত: বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রুপ(বাগ)-এর বার্ষিক সিভিক এনগেজমেন্ট ডিনার অনুষ্ঠানে আমেরিকান জনপ্রতিনিধি ও মূলধারার রাজনীতিকরা বাংলাদেশী

কমিউনিটি বিশেষ করে মুসলিম কমিউনিটির কল্যাণে সম্ভাব্য সকল প্রকার সাহায্য-সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেছেন। তারা বলেছেন, আমেরিকায় ধর্মীয় বিদ্বেষ নয়, ধর্মীয় সৌহার্দ্য-সম্প্রীতি জোরদার করার মধ্য দিয়ে সকল কমিউনিটিকে এগিয়ে নিতে হবে। এজন্য তারা অতীতের মতো আগামী দিনেও বাগ এর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। বাগ প্রতিষ্ঠার পর থেকেই নিউইয়র্ক সিটি ও ষ্টেট প্রশাসনের সাথে লবি ডের মাধ্যমে স্কুলে হালাল ফুড সরবরাহ, দুই ঈদে হডিডে ঘোষণা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

আগামী বছর অর্থাৎ মার্চ-এপ্রিলে নিউইয়র্কের রাজধানী আলবেনীতে পরবর্তী লবি ডে আয়োজিত হবে বলে বাগ-এর পক্ষ থেকে জানানো হয়। খবর ইউএনএর। বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করে নতুন প্রজন্মের ইলহাম আনসারী ও রুমাইসা আনসারী। এরপর স্বাগত বক্তব্য রাখেন বাগ-এর প্রেসিডেন্ট জয়নাল আবেদীন। আমন্ত্রি অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক ষ্টেট সিনেটর জন ল্যু, রবার্ট জ্যাকসন ও জেসিকা রামোস, ষ্টেট অ্যাসেম্বলীম্যান জোহরান কে মামদানী, অ্যাসেম্বলীওম্যান জেসিকা গঞ্জালেস রোজাস, সিটির ডেপুটি পাবলিক এডভোকেট কাশিফ হোসাইন, ইমাম আইয়্যুব আব্দুল বারী, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিষ্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, ড্রাম এর নির্বাহী পরিচালক ফাহাদ আহমেদ, সিটি কাউন্সিলওম্যান জুলি উন-এর প্রতিনিধি ফারাহ সালাম, এনওয়াইসি কমিশন অন হিউম্যান রাইটস- এর রাসেল রহমান প্রমুখ। অনুষ্ঠানে ষ্টেট অ্যাসেম্বলীওম্যান জেসিকা গঞ্জালেস রোজাস ও সিটির ডেপুটি পাবলিক এডভোকেট কাশিফ হোসাইন এর পক্ষ থেকে কয়েকজন বাগ কর্মকর্তাদের মাঝে সাইটেশন প্রদান করা হয়। সবশেষে ধন্যবাদ জানান বাগ-এর ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার কামাল ভূইয়া।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাগ-এর সেক্রেটারী শাহানা মাসুম ও মোহাম্মদ খান।

বাগর বার্ষিক সিভিক এনগেজমেন্ট ডিনার অনুষ্ঠিত: বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রুপ(বাগ)-এর বার্ষিক সিভিক এনগেজমেন্ট ডিনার অনুষ্ঠানে আমেরিকান জনপ্রতিনিধি ও মূলধারার রাজনীতিকরা বাংলাদেশী