NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ভালো সুযোগ দেখছেন মিরাজও


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৪৯ পিএম

>
ভালো সুযোগ দেখছেন মিরাজও

শেষ বিকেলে বিরাট কোহলিকে ফিরিয়ে দিয়ে ঢাকা টেস্ট জমিয়ে তুলেছে বাংলাদেশ দল। আর ম্যাচ জমানোর অন্যতম কারিগর টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তৃতীয় দিনে ভারতীয় ব্যাটারদের ৪ উইকেটের মধ্যে মিরাজ একাই শিকার করেছেন ৩ উইকেট। ভারত দিনশেষ করেছে ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে। ফলে চতুর্থদিনের সকালটা অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মিরাজ।

তৃতীয় দিনে অক্ষর প্যাটেল এবং জয়দেব উনাদকাট ক্রিজে থেকে দিন শেষ করেছেন। ফলে চতুর্থ দিনের শুরুতে দুইটা উইকেট নিতে পারলে ভালো সুযোগ দেখছেন টাইগার অলরাউন্ডার মিরাজ। তৃতীয় দিন শেষে কথা বলার একপর্যায়ে তিনি বলেন, ‌‘আমরা আজ পজিটিভলি ভেবেছি। আমরা জানতাম এখানে ব্যাট করা কঠিন হবে। আমরা যদি কাল দুইটি উইকেট শুরুতেই নিয়ে নিতে পারি তাহলে আমাদের ভালো সুযোগ আছে।’

তৃতীয় দিন শেষ হতে ম্যাচের ওভার তিনেক বাকি থাকা অবস্থায় কোহলিকে ফেরান মিরাজ। কোহলি বিশ্বের অন্যতম সেরা ব্যাটারদের একজন। যে কারণে তারকা এই ব্যাটারকে আউট করাটা দারুণ ব্যাপার বলছেন মিরাজ।

টাইগার এই অলরাউন্ডার বলেন, ‘কোহলিকে ফেরানো দারুণ ব্যাপার, বলটা ভালো হয়েছে। আমি রাফ এরিয়াতে বল করার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি আমি ভালো করতে পারি এবং আমরা কাল জিততে পারি।’