NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

করোনা: বিদেশি যাত্রীদের জন্য টেস্ট রিপোর্ট বাধ্যতামূলক করছে ভারত


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৩:১৩ পিএম

>
করোনা: বিদেশি যাত্রীদের জন্য টেস্ট রিপোর্ট বাধ্যতামূলক করছে ভারত

চীনে করোনা সংক্রমণের ঢেউ শুরু হওয়ায় ফের বিদেশি যাত্রীদের জন্য বিমানবন্দরে করোনা টেস্ট রিপোর্ট প্রদর্শন বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। তবে প্রাথমিকভাবে যেসব দেশে সংক্রমণের হার উচ্চ, কেবল সেসব দেশ থেকে আগত যাত্রীদের ওপরই এ নিয়ম প্রজোয্য হবে।

কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মাণ্ডব্য শুক্রবার ভারতের টেলিভিশন চ্যানেল নিউজএক্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি অবশ্য কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি।

নিউজএক্সকে মন্ত্রী বলেন, ‘বর্তমানে কোন কোন দেশ করোনার উচ্চ সংক্রমণ চলছে, সে তথ্য সংগ্রহে ইতোমধ্যে মন্ত্রণালয় কাজ শুরু করেছে। আগামী এক সপ্তাহের মধ্যেই সেই তালিকা আমাদের হাতে এসে যাবে। তারপর তালিকায় থাকা দেশগুলোর যাত্রীদের ওপর জারি করা হবে এ নিয়ম।’

তিনি আরও বলেন, ‘তালিকাভুক্ত দেশগুলোর যাত্রীদের থেকে আমরা আরটি-পিসিআর টেস্ট রিপোর্টই আশা করব। ভারতে অবতরণের পর বিমানবন্দরে তাদেরকে এই রিপোর্ট প্রদর্শন করতে হবে, পাশপাশি থার্মাল স্ক্রিনিংও করা হবে।’

সম্প্রতি চীনে করোনার ঢেউ শুরু হয়েছে। দেশটির সঙ্গে সীমান্ত থাকায় এবং প্রতিদিন প্রচুর সংখ্যক চীনা যাত্রী ভারতে প্রবেশ করায় এই দেশটিও সংক্রমণের ঢেউয়ের ঝুঁকিতে আছে। করোনাভাইরাসের নতুন কোনো ধরনের আবির্ভাব হলো কিনা জানতে ইতোমধ্যে বিভিন্ন রাজ্য সরকারকে করোনা রোগীদের নমুনা বিশেষভাবে পরীক্ষার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

২০২০ সালে করোনা মহামারি শুরুর পর বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি সংক্রমণ-মৃত্যু ঘটেছে— সেসব দেশের মধ্যে দ্বিতীয় শীর্ষস্থানে আছে ভারত। সরকারি হিসেব অনুযায়ী, মহামারির গত আড়াই বছরে দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন মোট ৪ কোটি ৪৬ লাখ ৭৭ হাজার ৮২০ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে মোট ৫ লাখ ৩০ হাজার ৬৯০ জনের।