NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

তিনশর আগে আটকানো ভালো পারফরম্যান্স : যাদব


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ০৮:৫৪ পিএম

>
তিনশর আগে আটকানো ভালো পারফরম্যান্স : যাদব

মিরপুরে সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে প্রথম দিনেই অলআউট করেছে সফরকারী ভারত। টাইগারদের হয়ে ব্যাট হাতে মুমিনুল হক ছাড়া বলার মতো রান করতে পারেননি আর কোনো ব্যাটার। ফলে বাংলাদেশ দলকে এমন রানে (২২৭) আটকানোকে ভালো পারফরম্যান্স বলছেন ভারতীয় পেসার উমেশ যাদব।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে উমেশ যাদব শিকার করেছেন ৪ উইকেট। এরপর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন ভারতীয় এই পেসার। সেখানেই কথা বলার এক পর্যায়ে যাদব বলেন, ‘তাদের ২২১ (আসলে ২২৭) রানে আউট করতে পারা ভালো পারফরম্যান্স। যদি দেখেন এখন উইকেট কেমন আচরণ করছে, কিছু বল টার্ন করছে। যখন তারা সেট হয়ে গেছে আর মুমিনুল যেভাবে খেলছে, ওভারে তিনের বেশি করে রান করছিল তখন; এটা কঠিন। তাই আমার মনে হয় তিনশর আগে আটকানো ভালো পারফরম্যান্স।’

এছাড়া টেস্ট খেলাকে ধৈর্যের খেলাও মনে করেন যাদব। উইকেটে এসে মারতে শুরু করলেই সেঞ্চুরি আসবে না বলে মনে করেন তিনি। যাদব বলেন, ‘কোনো ব্যাটিং লাইন-আপই সহজ না। আমার মনে হয় না টেস্ট এমন।  আপনাকে পিষে ফেলতে হবে। এই খেলাটা ধৈর্যের। আপনি শুধু এসেই মারতে শুরু করে সেঞ্চুরি পাবেন না। এখানে প্রশ্ন হচ্ছে কার বেশি ধৈর্য আছে আর সে-ই ফল পাবে।’

এছাড়া বাংলাদেশের ব্যাটারদের বিপক্ষে উমেশ নিজের পরিকল্পনা নিয়ে বলেন, ‘পরিকল্পনা ছিল লেন্থ বলা করা, কিন্তু উইকেটটা টিকে ছিল। কিন্তু উনাদকাট জানে এই উইকেটে কীভাবে বল করতে হয়। সে ভারতের এমন উইকেটে লম্বা সময় বল করেছে। আমরা কেবল টাইট বল করেছি আর অপেক্ষা ছিল কখন ব্যাটার ভিন্ন কিছু করে।’