NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

আওয়ামী লীগ দাপট দেখিয়ে ক্ষমতা ধরে রাখেনি : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩১ এএম

আওয়ামী লীগ দাপট দেখিয়ে ক্ষমতা ধরে রাখেনি : প্রধানমন্ত্রী

ঢাকা: আওয়ামী লীগ কখনো দাপট দেখিয়ে ক্ষমতা ধরে রাখেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে, কখনো দাপট দেখিয়ে ক্ষমতা ধরে রাখেনি।

আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় দলের কার্যনির্বাহী সংসদের সভায় দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

 

২২তম জাতীয় সম্মেলনের আগে বর্তমান কার্যনির্বাহী কমিটির সঙ্গে এটিই দলীয় প্রধানের শেষ বৈঠক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালের নির্বাচনও ছিল গভীর চক্রান্ত। জনগণের ভোট আওয়ামী লীগ পেয়েছিল, কিন্তু ক্ষমতায় বসতে পারেনি। বিএনপি-জামায়াতের শাসনামল ছিল জঙ্গিবাদ, সন্ত্রাস ও লুটপাটের। বিএনপির সময় দুর্নীতিই নীতি হয়ে যায়।

জেনারেলের পকেট থেকেই বিএনপির জন্ম দাবি করে শেখ হাসিনা বলেন, ‘মাটি ও মানুষ থেকে এদের জন্ম হয়নি। এরা সব সময় মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে। ’

২০০৮ সালের অভিযোগহীন নির্বাচনেও বিএনপি যেখানে ৩১টি আসন পেয়েছে, সেখানে বিএনপি জনগণের ভোটে আবার কিভাবে ক্ষমতায় আসবে―দলটির নেতাদের প্রতি প্রশ্ন রাখেন আওয়ামী লীগ সভাপতি।