NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

মণিপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১৫ স্কুলশিক্ষার্থী নিহত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৪৪ পিএম

>
মণিপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১৫ স্কুলশিক্ষার্থী নিহত

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে দুই বাসের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ১৫ জন শিক্ষার্থী, আহত হয়েছেন আরও বহুসংখ্যক। বুধবার সকালে রাজ্যের ননেই জেলায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

প্রশাসন ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাস দু’টির যাত্রীরা সবাই মণিপুরের থৌবাল জেলার ইয়ারপক শহরের থাম্বলনু হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী-শিক্ষক এবং কর্মচারী। বুধবার সকালে স্কুল ক্যাম্পাস থেকে দু’টি বাসে করে শিক্ষাসফরে রওনা হয়েছিলেন তারা, গন্তব্য ছিল খৌপুম গ্রাম। যাত্রাপথে ননেই জেলার লোংসাই ‍তুবং এলাকার পাহাড়ি সড়কে সংঘর্ষ হয় বাস দু’টির।

দুর্ঘটনার পর অল্প সময়ের মধ্যেই পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। হতাহতদের উদ্ধার করে প্রথমে নিকটবর্তী বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে কয়েক জনকে রাজধানী ইম্ফলের সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা আছে, কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

‘ঘটনাস্থল দেখার পর আমাদের মনে হচ্ছে, পাহাড়ি রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই ঘটেছে এই দুর্ঘটনা,’ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন এক পুলিশ কর্মকর্তা।