NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ফাইনালের পরাজয়ে ফ্রান্সের বেশ কয়েকটি শহরে দাঙ্গা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:৩০ এএম

>
ফাইনালের পরাজয়ে ফ্রান্সের বেশ কয়েকটি শহরে দাঙ্গা

৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। আর এরপরই আনন্দ-উল্লাসে ফেটে পড়েছে লাতিন আমেরিকান এই দেশটি। অন্যদিকে কাতার বিশ্বকাপের উত্তেজনাকর ফাইনালে পরাজয়ের পর ফ্রান্সে শুরু হয়েছে দাঙ্গা।

আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার পর ফ্রান্সের বেশ কয়েকটি শহরে এই দাঙ্গা ছড়িয়ে পড়ে। সোমবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে নাটকীয় ৪-২ গোলে পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনা জয়লাভ করার পর ফ্রান্সে দাঙ্গা শুরু হয়েছে বলে নেক্সটা টিভি জানিয়েছে। মূলত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার পর ফ্রান্সের বেশ কয়েকটি শহরে দাঙ্গা শুরু হয়।

নেক্সটা টিভি বলছে, কাতারে পেনাল্টিতে আর্জেন্টিনার কাছে ৪-২ গোলে হেরে যাওয়ার পর ফ্রান্সের হাজার হাজার ফুটবল ভক্ত প্যারিস, নিস এবং লিয়ন শহরের রাস্তায় নেমে আসেন।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে ফ্রান্সের রাস্তায় বিশাল হট্টগোল এবং বিশৃঙ্খলার দৃশ্য উঠে এসেছে। অবশ্য পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করার পরও উত্তেজনা চলছিল।

এছাড়া দাঙ্গার সময় পুলিশ অফিসারদের ওপর ঢিল ও আতশবাজি দিয়ে হামলা চালানোর ঘটনা ঘটে। একজন টুইটার ব্যবহারকারী দাবি করেছেন, ‘লিয়ন শহরে এক নারী দাঙ্গাবাজদের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তার ওপর আক্রমণ করা হয়।’

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, বিশ্বকাপে পরাজয়ের জেরে বিশৃঙ্খলার পর প্যারিসের রাস্তায় সশস্ত্র পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। মেসিদের কাছে ফাইনাল ম্যাচে পরাজয়ের পর রাস্তায় নেমে আসেন হাজার হাজার ফুটবল ভক্ত।

অন্যদিকে আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান রিপোর্ট করেছে, ফ্রান্সের রাজধানীতে বিখ্যাত চ্যাম্পস-এলিসিস-এ ফুটবল ভক্তদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে দাঙ্গা পুলিশ। কারণ উত্তেজনাপূর্ণ খেলায় পরাজয়ের পর ভক্তরা সেখানে আগুন জ্বালায় এবং আকাশের দিকে আতশবাজি নিক্ষেপ করে।

ইন্ডিয়া টুডে বলছে, বেশ কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাঙ্গার ভিডিও পোস্ট করেছেন। এসব ভিডিওতে প্যারিস ও লিয়নের রাস্তায় বিশৃঙ্খলার দৃশ্য এবং পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের শেল থেকে লোকদের পালিয়ে যেতে দেখা যাচ্ছে।