NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ভয় নেই, আমরা আপনাদের পাশে আছি : পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৫, ০৭:২৪ এএম

>
ভয় নেই, আমরা আপনাদের পাশে আছি : পররাষ্ট্রমন্ত্রী

সিলেটের বন্যাকবলিত এলাকাগুলোতে পানিবন্দি থাকাদের দ্রুত উদ্ধার করে আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তাদের উদ্ধারে নৌকা ও স্পিডবোট পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

শুক্রবার (১৭ জুন) ড. মোমেন তার ভেরিফায়েড ফেসবুক লাইভ থেকে এক ভিডিও বার্তায় এসব কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকেই পানিবন্দি হয়ে আছেন। তাদের উদ্ধারে আমরা আর্মি নিয়োগ করেছি। নৌকা ও স্পিডবোট সংগ্রহ করা হচ্ছে। সবাইকে দ্রুত উদ্ধার করে আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হবে। ধৈর্য ধরুন, সবাইকে উদ্ধার করব। ভয় নেই, আমরা আপনাদের পাশে আছি।

ড. মোমেন বলেন, গতকাল রাত ও আজ সকাল থেকে সিলেটের নেতাকর্মীরা প্রতিনিয়ত আমাকে জানাচ্ছেন, সিলেট সদর, কোম্পানীগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, সুনামগঞ্জ, ছাতক, সদরের জালালাবাদ, হাটখোলা, কান্দিরগাঁও, মোংলাগাঁও টোকেরগাঁও—সব এলাকায় যথেষ্ট পানি উঠেছে। এ নিয়ে আমাকে ডিসি, মেয়র ও সহকর্মীরা জানিয়েছেন। এটা জানার পর যথেষ্ট ব্যবস্থা নিয়েছি।

মোমেন বলেন, আমি জানার পরপরই প্রধানমন্ত্রী, আমাদের কেবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, সংশ্লিষ্ট আর্মি অফিসার, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। আমাদের রিলিফের কোনো অভাব নেই। যথেষ্ট রিলিফ দেওয়া হয়েছে। নগদ টাকা দেওয়া হয়েছে। আর শুকনো খাবারও দেওয়া হয়েছে।

ইতোমধ্যে সিলেটে ২০০ টন চাল, নগদ ৩০ লাখ টাকা, ৮ হাজার প্যাকেট শুকনো খাবার পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও পাঠানো হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন বলেন, আমাদের প্রধানমন্ত্রী এবং দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী সার্বক্ষণিক এসব নিয়ে কাজ করছেন। আপনাদের ভয় নেই, আমরা আপনাদের পাশে আছি। আমাদের সব প্রশাসন কাজ করছে। আপনারা বিশ্বাস রাখতে পারেন, আওয়ামী লীগ সরকার যতদিন আছে, আপনাদের সব ধরনের সহায়তা দিয়ে যাবে।