NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

আফগানিস্তানে সুরঙ্গে বিস্ফোরণে নিহত অন্তত ১৯


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:২৪ এএম

>
আফগানিস্তানে সুরঙ্গে বিস্ফোরণে নিহত অন্তত ১৯

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরাঞ্চলের একটি সুরঙ্গে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও কমপক্ষে ৩২ জন। রোববার কাবুলের স্থানীয় এক কর্মকর্তা সুরঙ্গে বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন।

কাবুল থেকে প্রায় ৮০ মাইল উত্তরের সালাং সুরঙ্গ ১৯৬০’র দশকে সোভিয়েত আক্রমণে সহায়তা করার লক্ষ্যে নির্মাণ করা হয়েছিল। দেশটির উত্তরাঞ্চলের সাথে দক্ষিণের যোগাযোগের মূল সংযোগ পথ এই সুরঙ্গ।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে সালাং সুরঙ্গে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ পরিষ্কার হওয়া যায়নি।

পারওয়ান প্রদেশের মুখপাত্র সাইদ হাইমাতুল্লাহ শামিম বলেছেন, শনিবার রাতে সুরঙ্গে বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল্লাহ আফগানের মতে, পারওয়ানের স্বাস্থ্য বিভাগ এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ পেয়েছে। এছাড়া আহত ২৪ জনকে চিকিৎসা দিয়েছে।

তিনি বলেন, বিস্ফোরণে নিহতদের মধ্যে পাঁচ নারী ও দুই শিশু রয়েছে। বাকিরা মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

রোববার সকালের দিকে দেশটির গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মৌলভী হামিদুল্লাহ মিসবাহ বলেছেন, বিস্ফোরণের কারণে সুরঙ্গে ধরে যাওয়া আগুন নিভিয়ে ফেলা হয়েছে। স্থানীয় প্রশাসনের কর্মীরা সুরঙ্গটি চালু করার জন্য কাজ শুরু করেছেন।