NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

জন্মদিনে শাবনূরের ৩৫ সেকেন্ডের ভিডিও বার্তা


খবর   প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৪, ০৯:১৭ এএম

>
জন্মদিনে শাবনূরের ৩৫ সেকেন্ডের ভিডিও বার্তা

ঢালিউড আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শাবনূর। বর্তমানে লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততায় নিজেকে না জড়ালেও ভক্তদের ভালোবাসায় বরাবরই সিক্ত হন এ নায়িকা। জন্মদিন উপলক্ষে ভক্তদের ভালোবাসার জবাবে পাল্টা ভালোবাসায় ভরিয়ে দিলেন তিনিও।

শনিবার (১৭ ডিসেম্বর) ছিল ঢাকাই চলচ্চিত্রের নন্দিত নায়িকা শাবনূরের জন্মদিন। এদিন শোবিজের তারকারা শুভেচ্ছায় ভাসালেন তাকে। প্রিয় নায়িকার জন্মদিনে শুভেচ্ছা বার্তায় নেটমাধ্যম ভরিয়ে তোলেন তার অগণিত ভক্তরাও। সবার এ ভালোবাসা ও শুভেচ্ছায় আপ্লুত শাবনূর। ৩৫ সেকেন্ডের ফেসবুক ভিডিও বার্তায় সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এ সুঅভিনেত্রী।

শাবনূরের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, গাড়ির মধ্যে হাস্যোজ্জ্বল এই নায়িকা। কিছুটা ভেবে গান শুরু করেন। তার গলায় শোভা পায়, ‘ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আসা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না তোমাদের ভালোবাসা।’ ‘প্রেমের তাজমহল’ সিনেমার এ গানের মূল কথা ছিল, ‘অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা।’

এরপর দুই লাইন গেয়ে উড়ন্ত চুমু দিয়ে শাবনূর বললেন, ‘লাভ ইউ। লাভ ইউ অল। আমার ভক্তদের জন্য ভালোবাসা। যারা আমার দর্শক তাদের জন্য ভালোবাসা। আর ভালোবাসা আমার বন্ধুদের।’

প্রসঙ্গত, ১৯৯৩ সালে মুক্তি পায় শাবনূরের প্রথম চলচ্চিত্র ‘চাঁদনী রাতে’। ছবিটি পরিচালনা করেন এহতেশাম এবং তার বিপরীতে নায়ক ছিলেন সাব্বির। ছবিটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। পরে চিত্রনায়ক সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন। যার প্রায় সবগুলোই ছিল ব্যবসায়িক মানদণ্ডে সফল। ভক্তদের কাছে এখনও সমান জনপ্রিয় শাবনূর।