NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

‘পাঠান’ রেখে বিশ্বকাপের ট্রফি উদ্বোধনে গেলেন দীপিকা


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৫, ১০:০০ এএম

>
‘পাঠান’ রেখে বিশ্বকাপের ট্রফি উদ্বোধনে গেলেন দীপিকা

‘পাঠান’ ছবির বেশরম রং গানে দীপিকা পাড়ুকোনের গেরুয়া মনোকিনি নিয়ে ভারতে চলছে বিতর্ক। এর মধ্যেই নায়িকা হাসিমুখে ধরা দিয়েছেন মুম্বাই বিমানবন্দরে। পরনে খাকি কোট-প্যান্ট। ভেতরে সাদা টপ। ফুটবল বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করতে লুসাইল স্টেডিয়ামে যাচ্ছিলেন তিনি।

যাওয়ার আগে ক্যামেরায় পোজ দিলেন দীপিকা। চোখেমুখে উদ্বেগের ছাপও নেই তার। ‘পাঠান’ প্রসঙ্গে কোনো কথাও বলেননি। বরং খেলার আমেজেই দেখা গেল তাকে। খোশমেজাজে বাক্যালাপ করলেন আলোকচিত্রীদের সঙ্গে।

আর্জেন্টিনা না কি ফ্রান্স? বিশ্বকাপের চূড়ান্ত ফলাফল কী হবে তা নিয়েই উৎকণ্ঠার প্রহর গুনছেন ফুটবল ভক্তরা। সেই ফুটবল জ্বরের মধ্যে দীপিকা যাচ্ছেন ফাইনালে। আলোকচিত্রীদের উন্মাদনা এমনই যে তার সঙ্গে কাতারে চলে যেতে পারলে বেশ হতো। একজন বললেন, ‘মেসির সঙ্গে সেলফি তুলে আমাদের পাঠাবেন ম্যাম!’ সে কথা শুনে মিষ্টি হেসে দীপিকা বললেন, ‘বলছি গিয়ে।’

বিশ্বকাপ ফাইনাল আজ। সেখানে ট্রফি উদ্বোধন করতে আমন্ত্রণ পেয়েছেন দীপিকা। অন্যদিকে, শাহরুখ খানও খেলাভক্ত। জানিয়েছেন, ওয়েনি রুনির সঙ্গে বসে আর্জেন্টিনা আর ফ্রান্সের খেলা দেখবেন তিনি। তার কথায়, ‘মাঠে মেসি আর এমবাপে... স্টুডিওতে ওয়েনি রুনি আর আমি। আমাদের সঙ্গে বাড়িতে বসে লাইভ দেখুন আপনারাও।’