NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

গত ৫ মাসে মসজিদে নববিতে নামাজ পড়েছেন ৮ কোটিরও বেশি মুসল্লি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৫, ০৯:৫৬ পিএম

>
গত ৫ মাসে মসজিদে নববিতে নামাজ পড়েছেন ৮ কোটিরও বেশি মুসল্লি

২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মদিনার মসজিদে নববিতে নামাজ আদায় করেছেন বিভিন্ন দেশের ৮ কোটি ১০ লাখেরও অধিক সংখ্যক নারী ও পুরুষ মুসল্লি।

মসজিদে নববি ও কাবা শরিফ তত্ত্বাবাধানের দায়িত্বে থাকা সৌদি সরকারের দপ্তর জেনারেল প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স অব টু হোলি মস্কসের প্রধান নির্বাহী আবদুল রহমান আল সুদাইস সৌদির সরকারি সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সিকে (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছেন।

আরবি বছরের প্রথম মাস মহররম। ইংরেজি ক্যালেন্ডারের জুলাই মাসের শেষার্ধ থেকে শুরু হয় এই মাস।  ডিসেম্বরে আরবি ক্যালেন্ডারের যে মাসটি চলছে, তার নাম জমাদিউল আউয়াল।

কাবা শরিফের পর ইসলাম ধর্মাবলম্বীদের জন্য দ্বিতীয় পবিত্র স্থান মদিনার মসজিদে নববি। আরবি ৬২২ হিজরি সালে মক্কা থেকে মদিনায় হিজরতের পর প্রথম যে মসজিদটি তৈরি করা হয়েছিল, সেটি এই মসজিদে নববি। ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী (সা.)-এর নেতৃত্বে তৈরি হয়েছিল এই মসজিদটি।

মসজিদে নববির চত্বরের যে স্থানে মহানবী (সা.)-এর সমাধি, সেটি আল রাওদা আল শরিফা নামে পরিচিত। হজ ও ওমরাহযাত্রীদের জন্য মসজিদে নববির আল রাওদা আল শরিফায় নামাজ আদায় করা অত্যাবশ্যকীয় নিয়ম।

হজের মৌসুম ব্যতীত বছরের পুরো সময়ই ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া-আসা করেন বিশ্বের বিভিন্ন দেশের ইসলাম ধর্মাবলম্বী নারী ও পুরুষ। করোনা মহামারির জন্য অবশ্য ২০২০ ও ২০২১ সালে বিদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল সৌদি সরকার। চলতি ২০২২ সালে সৌদি সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর গত ৫ মাসে এত সংখ্যক মুসল্লি আল রাওদা আল শরিফায় নামাজ পড়েছেন বলে জানিয়েছেন আবদুল রহমান সুদাইস।

এসপিএকে এই সৌদি কর্মকর্তা আরও বলেন, মসজিদে নববিতে নামাজ পড়তে আসা মুসল্লিদের নিরাপত্তা ও প্রয়োজনীয় যে কোনো সেবা প্রদানে সর্বোচ্চ তৎপর সৌদি সরকার।