NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

উদ্বোধনী অনুষ্ঠানে কেন নেই নুসরাত?


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৪, ১২:২৫ এএম

>
উদ্বোধনী অনুষ্ঠানে কেন নেই নুসরাত?

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। প্রায় তিন বছর পর এদিন উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন। এছাড়াও ছিলেন জয়া বচ্চন, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, মহেশ ভাট, সৌরভ গঙ্গোপাধ্যায়, অরিজিৎ সিং, কুমার শানু, চঞ্চল চৌধুরী থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রুক্মিনী মৈত্র, শ্রাবন্তী থেকে শুরু টলিউডের একঝাঁক তারকা। তবে দেখা মিলল না নুসরাতের।

নুসরাত জাহানের পাশাপাশি দেখা মেলেনি তার অভিনেতা স্বামী যশ দাশগুপ্তেরও। নুসরাত শুধু নায়িকাই নন, তিনি তৃণমূলের সাংসদও। তাই তাকে উদ্বোধনী মঞ্চে দেখতে না পেয়ে কার্যত অবাক সকলেই। কেন এলেন না নুসরাত? কোনো মনোমালিন্যের কারণেই কি এই ঘটনা ঘটল?

জানা যাচ্ছে নুসরত জাহান ও তার স্বামী দুজনেই কলকাতায় নেই। সেই কারণেই তারা এই অনুষ্ঠানে আসতে পারেননি। নুসরাতের ম্যানেজার জানান, সংসদে শীতকালীন অধিবেশন চলছে। সেই কারণেই দিল্লিতে রয়েছেন তিনি। সংসদে কিছু বিষয়ে তিনি প্রশ্ন তুলতে চান, সেই কারণেই অনুপস্থিত ছিলেন চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে। তবে জানা যায়, সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিতর্কিত এই নায়িকা-সাংসদ।

প্রসঙ্গত, এবার চলচ্চিত্র উৎসবে ৫৭ টি দেশের ১০৭৮টি ছবি জমা পড়েছিল। সেখান থেকে বেছে নেওয়া হয়েছে ৪২টি দেশের ১৮৩টি সিনেমা। ১৪টি বিভাগে ১০টি ভেন্যুতে থাকছে ২৩১টি ছবি। তারমধ্যে প্রতিযোগিতামূলক বিভাগে থাকছে ৬৬টি ছবি। ন্যাশনাল কম্পিটিশনে ১৪, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ১৪, এশিয়ান সিলেক্ট ৮, শর্ট ফিল্মস ২০, ডকুমেন্টারি ১০টি ছবি প্রদর্শিত হবে।