NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

মেট্রোর নিয়ম ভাঙার অভিযোগ বরুণ-কিয়ারাদের বিরুদ্ধে


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৪০ এএম

>
মেট্রোর নিয়ম ভাঙার অভিযোগ বরুণ-কিয়ারাদের বিরুদ্ধে

মেট্রোর মধ্যে বড়া পাও খেতে ব্যস্ত বরুণ ধাওয়ান, কিয়ারা আদভানি এবং অনিল কাপুর। বড়া পাও খেতে খেতে মাঝে মধ্যেই ছবি তোলার জন্য পোজও দিচ্ছিলেন। চলন্ত মেট্রোয় উঠে দাঁড়াতে গিয়ে মাঝে একবার বেসামাল হয়ে পড়ছিলেন কিয়ারা, তবে সামাল দিলেন বরুণ। 

সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এতে সমালোচনার মুখে পড়েছেন বরুণ, কিয়ারা ও অনিল।  

এ ভিডিও দেখে প্রশ্ন তোলা হচ্ছে- মেট্রোতে খাওয়ার অনুমতি আদৌ আছে?  কেউ আবার লিখেছেন, ভিআইপি ট্রিটমেন্ট, কারও প্রশ্ন, তারকা বলেই কি তারা মেট্রোর নিয়ম ভাঙতে পারেন? কেউ নিয়ম ভাঙার অপরাধে বরুণ, কিয়ারাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।
 
রাজ মেহতা পরিচালিত সিনেমা যুগ যুগ জিওর প্রচার চালাচ্ছেন অনিল কাপুর, বরুণ ধাওয়ান ও কিয়ারারা। এর জন্যই সম্প্রতি মেট্রোয় উঠেছিলেন এই তিন তারকা। তবে বরুণ তো বলেই বসলেন, মুম্বাইয়ের ট্রাফিক এড়াতে মেট্রোয় যাওয়াই ভালো। 

প্রসঙ্গত, যুগ যুগ জিও সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২৪ জুন। এই ছবিতে বরুণ, কিয়ারা, অনিল ছাড়াও রয়েছেন নীতু কাপুর, মণীষ পাল, প্রযুক্তি কোলিসহ আরও অনেক তারকা।