NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

শতভাগ মিলে গেল ভারতের কোচের ভবিষ্যদ্বাণী


খবর   প্রকাশিত:  ২২ অক্টোবর, ২০২৪, ১১:০৫ এএম

>
শতভাগ মিলে গেল ভারতের কোচের ভবিষ্যদ্বাণী

ফুটবল বিশ্বকাপ মানেই তুমুল উন্মাদনা। এক-দুই মাসের এই ফুটবল মহাযজ্ঞকে ঘিরে মানুষের আগ্রহের কোনো শেষ নেই। কার হাতে উঠতে যাচ্ছে শ্রেষ্ঠত্বের ট্রফি, কে উঠবে বিশ্ব আসরের সেমিফাইনালে তা নিয়েও মানুহশের উন্মাদনা প্রচুর। সুযোগ কাজে লাগিয়ে ভবিষ্যদ্বাণীর পসরা সাজিয়ে বসেন বিশেষজ্ঞরা। এবার এমন এক ভবিষ্যদ্বাণী করে চমকে দিয়েছেন ইগোর স্টিমাচ। 

ক্রোয়েশিয়ার সাবেক ফুটবলার স্টিমাচ এখন ভারতীয় ফুটবলে কোচের দায়িত্বে আছেন। বিশ্বকাপ শুরুর পর গ্রুপ পর্ব চলাকালে একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। সাবেক ফুটবলারের গ্রুপ পর্ব চলার সময়ই মনে হয়েছিল, বিশ্ব আসরের শেষ চারে উঠবে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ফ্রান্স ও মরক্কো। আশ্চর্যজনকভাবে, ৬০ ম্যাচের রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে উঠছে এই চার দলই।

স্টিমাচের এই ভবিষ্যদ্বাণী কথা শুনলে যে কারোরই চমকে যাওয়ার কথা। কারণ কখনো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল না খেলা মরক্কোকে তিনি রেখেছিলেন শেষ চারে। এছাড়া শেষ আটের লড়াইয়ের আগে কে ভেবছিল হট ফেভারিট ব্রাজিল বিদায় নেবে কোয়ার্টার ফাইনাল থেকে কিংবা ক্রোয়েশিয়া এবারও সেমিফাইনাল খেলবে। অদ্ভুত এই ভবিষ্যদ্বাণী করে বড়াই করতে অবশ্য ভোলেননি স্টিমাচ। 

নিজের অফিশিয়াল টুইটার একাউন্টে এ বিষয়ে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লেখেন, ‘আমার ভবিষ্যদ্বাণী সাধারণত খুব একটা ভুল হয়না। কারণ আমি কখনো ধারণার ওপর কিছু বলি না। আমি মন আর হৃদয়কে একত্রে নিয়ে ভাবি।’