NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সেনাবাহিনীতে যোগ দিলেন ‘বিটিএস’ খ্যাত জিন


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৪৩ এএম

>
সেনাবাহিনীতে যোগ দিলেন ‘বিটিএস’ খ্যাত জিন

যার ঢেউ খেলানো চুলে ফিদা কোটি কোটি তরুণী। সেই তারই চুল ছোট করে ছেঁটে ফেলতে হলো। কারণ, সেনাবাহিনীতে যোগ দিতে হবে ‘বিটিএস’ খ্যাত জিনকে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী, প্রত্যেক যুবককে সামরিক প্রশিক্ষণ নিতে হয়। সেই কারণেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পপ ব্যান্ড ‘বিটিএস’-এর সদস্যদেরও একে একে সেনাবাহিনীতে নাম নথিভুক্ত করতে হবে।

যেহেতু দক্ষিণ কোরিয়া এখনও কৌশলগতভাবে তার শত্রু প্রতিবেশী উত্তর কোরিয়ার সাথে যুদ্ধে রয়েছে। তাই দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী সক্ষম দেহের সকল পুরুষদের সেনাবাহিনীতে কাজ করতে হবে।

জিন উত্তর কোরিয়ার সীমান্তের কাছে একটি বুটক্যাম্পে পাঁচ সপ্তাহের প্রশিক্ষণ শুরু করেছে। এরপরে তাকে একটি ফ্রন্টলাইন ইউনিটে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। এমন খবরে তার ভক্তদের মনে উদ্বেগের জন্ম দিয়েছে।

বিষয়টি নিয়ে বেশ বিতর্ক শুরু হয়েছিল। মাইক, গিটার ছেড়ে সংগীত শিল্পীদের কেন অস্ত্র ধরতে হবে ওই প্রশ্ন করতে শুরু করেছিলেন অনেকেই। যদিও পরবর্তীতে ‘বিটিএস’-এর লেবেল বিগহিট মিউজিকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, নিয়ম অনুযায়ী পপ তারকারা দেশের স্বার্থে সেনাবাহিনীতে নাম লেখানোর সিদ্ধান্ত নিয়েছেন।

জানানো হয়, ওই ব্যান্ডের সবচেয়ে বড় সদস্য জিন। তাই সবার আগে তিনি সামরিক ট্রেনিং নিতে শুরু করবেন। গত ৪ ডিসেম্বর ৩০ বছরে পা দিয়েছেন জিন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সেনাবাহিনীতে যোগদান করবেন তিনি।

বিশ্বের হ্যান্ডসাম তারকাদের তালিকায় রয়েছে জিনের নাম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড করে জিন লেখেন, ‘ভেবেছিলাম খারাপ লাগবে। কিন্তু, বেশ কিউট লাগছে। কী বলেন?’