NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

বিএনপি কার্যালয় তন্ন তন্ন করা স্বাভাবিক : তথ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ০৬:১৭ পিএম

বিএনপি কার্যালয় তন্ন তন্ন করা স্বাভাবিক : তথ্যমন্ত্রী

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বোমা পাওয়া গেছে, সুতরাং সেখানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তল্লাশি করা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, যে অফিসে তাজা বোমা পাওয়া গেছে, সে অফিসে তন্ন তন্ন করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তল্লাশি করবে, এটা খুবই স্বাভাবিক। বোমার সঙ্গে সেখানে গ্রেনেড বা অন্য কোনো মারণাস্ত্র আছে কি না, তা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দেখতেই হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে ‘বঙ্গবন্ধুর তিন প্রজন্মের রাজনীতি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

 

 

তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের স্কাল্পচারের (ভাস্কর্য) আয়না ভাঙা দেখিয়ে বলছে যেভাবে তছনছ করে..., তো জিয়াউর রহমানের স্কাল্পচারের যে ফাউন্ডেশন সেটার পেছনে কোনো কিছু লুকিয়ে রেখেছে কি না সেটা দেখতে হলে তো আয়না ভাঙতেই হবে। এ ছাড়া তো কোনো উপায় নেই। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তদন্তের স্বার্থে সেখানে তল্লাশি চালিয়েছে।

১০ ডিসেম্বর বিএনপি ফ্লপ করেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের দিন বিএনপির গণমিছিলের ডাক দেওয়া দূরভিসন্ধিমূলক। তবে তাদের ডাকে জনগণ সাড়া দেবে না।