NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সাকিব-শিশিরের বিবাহবার্ষিকী আজ


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৭:০৯ পিএম

সাকিব-শিশিরের বিবাহবার্ষিকী আজ

স্পোর্টস ডেস্ক: ১২-১২-১২। ১০ বছর আগের বিরল এই দিনটিতে সাকিব আল হাসান এবং উম্মে আহমেদ শিশিরের চার হাত এক হয়ে যায়। রাজধানীর রূপসী বাংলা হোটেলে ২০ লাখ টাকা দেনমোহরের ১৯ লাখ টাকায় তাদের বিয়ে হয়। মাত্র এক বছরের প্রেম গড়ায় পরিণয়ে।

 

তারপর এই দুজন হয়ে ওঠেন দেশের সবচেয়ে আকাঙ্ক্ষিত জুটি। একে একে ঘর আলো করে আসে তিন সন্তান। আজ সাকিব-শিশিরের দাম্পত্য জীবনের ১০ বছর পূরণ হয়ে গেল।

 

বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিবের সঙ্গে সফটওয়্যার ইঞ্জিনিয়ার শিশিরের পরিচয় হয়েছিল ফেসবুকে। এর আগে ক্রিকেট সম্পর্কে ধারণা ছিল না শিশিরের। সাকিবের সঙ্গে পরিচয় হওয়ার পর তিনি একটু আধটু ক্রিকেট দেখা শুরু করেন। বর্তমানে তো রীতিমতো ক্রিকেটভক্ত হয়ে গেছেন শিশির। মাঝেমধ্যে সোশ্যাল সাইটে স্বামীর হয়ে ব্যাট ধরেন। দম্পতি হিসেবেও তারা দারুণ সফল। একে অন্যকে সবসময় সমর্থন দিয়ে যান।

আজ এই বিশেষ দিনে ফেসবুকে নিজেদের ছবি আপলোড করে সাকিব লিখেছেন, ‘তুমি আমাকে এক দশকের অফুরন্ত ভালবাসা, যত্ন, দয়া এবং ত্যাগের মধ্য দিয়ে জড়িয়ে রেখেছো। আমাদের ভালবাসা আমাদের দিয়েছে সবচেয়ে মূল্যবান ও সুন্দর সন্তান যেটার স্বপ্ন সব পিতামাতা দেখেন। শুভ বিবাহবার্ষিকী!’