NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

যুক্তরাষ্ট্রে টিকটকে রোগীকে উপহাস, চাকরি হারালেন ৪ নার্স


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৩৩ এএম

যুক্তরাষ্ট্রে টিকটকে রোগীকে উপহাস, চাকরি হারালেন ৪ নার্স

টিকটক ভিডিওতে রোগীদের চাহিদা এবং আচরণকে উপহাস করার দায়ে চারজন নার্সকে বরখাস্ত করেছে একটি মার্কিন হাসপাতাল। আটলান্টাভিত্তিক এমরি হেলথকেয়ার শুক্রবার একটি ইনস্টাগ্রাম পোস্টে ওই নার্সদের 'প্রাক্তন কর্মী' হিসেবে উল্লেখ করেছে।

৬০ সেকেন্ডের ভিডিওটি ইতিমধ্যেই কয়েক হাজারবার দেখা হয়েছে। ভিডিওতে ওই নার্সদের প্রসূতি রোগীদের সঙ্গে মজা করতে দেখা গেছে।

 

রোগীদের ব্যথা থাকা সত্ত্বেও তাদের ওষুধ দিতে রাজি হননি তারা। এ ছাড়া যারা পিতৃত্ব পরীক্ষার জন্য এসেছিলেন, তাদেরকেও উপহাস করেছেন তারা।

 

ভিডিওটির ঘটনা স্বীকার করে হাসপাতালের বিবৃতিতে বলা হয়েছে, ভিডিওতে প্রসূতি রোগীদের সঙ্গে অসম্মানজনক এবং অপেশাদারসুলভ আচরণ করা হয়েছে। তারা ঘটনার তদন্ত করছে এবং ওই নার্সদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে।

যদিও ওই ভিডিও এবং নার্সদের বরখাস্তের মধ্যে কোনো সরাসরি সম্পর্ক রয়েছে বলে জানানো হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমকে ই-মেইলের মাধ্যমে নিশ্চিত করেছে যে হাসপাতালের একটি সোশ্যাল মিডিয়া বিষয়ক নীতিমালা রয়েছে, যা কর্মীদের অবশ্যই মেনে চলতে হবে।

বৃহস্পতিবার মূল টিকটক পোস্টটির বিরুদ্ধে ক্রুদ্ধ প্রতিক্রিয়ার বন্যা বয়ে গেলে সেটি মুছে ফেলা হয়।

সূত্র : আরটি