NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

বিশ্রামের দিনেও অনুশীলনে মুশফিক


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৩, ০৯:৫৫ এএম

>
বিশ্রামের দিনেও অনুশীলনে মুশফিক

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ বুধবার (১৪ ডিসেম্বর) থেকে মাঠে গড়াতে যাচ্ছে। এর আগে আজ রোববার গোটা বাংলাদেশ দল বিশ্রামে থাকলেও অনুশীলন করেছেন বাংলাদেশ দলের তারকা ব্যাটার মুশফিকুর রহিম। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের নেটে প্রায় ঘন্টা খানেকের মতো ব্যাটিং করে টেস্ট ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করেছেন মুশফিক।

সবশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে নিজের সামর্থ্যের সবটুকু দিতে পারেননি মুশফিক। প্রথম ওয়ানডে ম্যাচে ১৮, দ্বিতীয় ম্যাচে ১২ এবং সবশেষ ম্যাচে করেছেন ৭ রান। ওয়ানডেতে এমন পারফর্ম করার পর আর বিশ্রামে থাকতে পারেননি মুশফিক।চলে এসেছিলেন সাগরিকায়। দলের বাকি সদস্যরা না থাকলেও তাইজুল ইসলামকে নিয়ে সেরেছেন প্রস্তুতি।

বাংলাদেশ দলের টেস্ট স্পেশালিষ্ট বোলারকে নিয়ে মুশফিক চালিয়ে গেছেন নিজের একক অনুশীলন। অবশ্য টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে রোববার দেখা গেছে ভিন্ন এক ভূমিকায়। চট্টগ্রামের এম.এ আজিজ স্টেডিয়ামে করেছেন বিজ্ঞাপনের শুটিং। জানা গেছে, নামকরা একটি মোবাইল কোম্পানির জন্য শুটিংয়ে অংশগ্রহণ করেছেন টাইগার এই অলরাউন্ডার।

এর আগে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে গতকাল ভারতের বিপক্ষে ২২৭ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। যদিও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল লিটন দাসের দল। শেষ ওয়ানডেতে ভারতীয় ওপেনার ইশান কিষাণের ব্যাটেই পরাজিত হতে হয়েছিল টাইগারদের।