NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

বিরল রোগে আক্রান্ত ‘টাইটানিক’ সিনেমার গায়িকা


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৯ পিএম

>
বিরল রোগে আক্রান্ত ‘টাইটানিক’ সিনেমার গায়িকা

‘টাইটানিক’ সিনেমার ‘মাই হার্ট উইল গো অন’ গানের জাদুতে বুঁদ ছিল গোটা পৃথিবী। এতগুলো বছর কেটে গিয়েছে তবু এখনও সমান জনপ্রিয় এই গান। জগদ্বিখ্যাত এই গানের কণ্ঠ ছিল যার, তিনি সেলিন ডিয়ন।

অস্কারজয়ী গায়িকা সেলিন তার সঙ্গীতচর্চায় বড়সড় ধাক্কা খেলেন। এক বিরল স্নায়ুরোগে আক্রান্ত তিনি। দশ লক্ষের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হন। এতটাই বিরল এই রোগ। নাম ‘স্টিফ পার্সন সিনড্রোম’। সম্প্রতি শিল্পী নিজেই জানিয়েছেন এই রোগের কথা। বাতিল করেছেন আগামী সব লাইভ শো।

একটা দীর্ঘ সময় ধরে শারীরিক অসুস্থতা লেগেই ছিল গায়িকার। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা শেয়ার করে নিজের অসুস্থতার খবর দেন তিনি। সিলন বলেন, ‘আমি একটা লম্বা সময় ধরে ভুগছি, বুঝে উঠতে পারছিলাম না কীভাবে এর মোকাবিলা করব। তাই সকলের সামনে আসতে সময়টা বেশি লাগল।’

জানা যায়, ‘এসপিএস’ অথবা ‘স্টিফ পার্সন সিনড্রোম’ রোগে মূলত পেশিতে টান পড়ে। যার ফলে পেশির ওপর নিয়ন্ত্রণ থাকে না। যেকোনো সময় পড়ে গিয়ে চোট-আঘাত পেতে পারেন। এই রোগে সম্পূর্ণ সেরে ওঠার পরিসংখ্যান খুব বেশি নেই। ডাক্তারের পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করলে তবে কিছুটা ভাল থাকতে পারেন সেলিন।

গায়িকা নিজেই জানিয়েছেন এটি এক ধরনের অটো ইমিউন ডিসঅর্ডার। তাই অদূর ভবিষ্যতে কোনো অনুষ্ঠানে দেখা যাবে না তাকে। যার জন্য তার শ্রোতাদের কাছে বার বার ক্ষমাও চেয়ে নেন তিনি। ভক্তদের চাওয়া দ্রুতই সেরে উঠুক তাদের প্রিয় এই শিল্পী।