NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

দীর্ঘদিন পর একসঙ্গে জাহিদ-তৌকীর


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৩৯ এএম

>
দীর্ঘদিন পর একসঙ্গে জাহিদ-তৌকীর

দেশের জনপ্রিয় দুই অভিনেতা জাহিদ হাসান ও তৌকীর আহমেদ। অনেক বছর ধরে কাজ করছেন। দীর্ঘদিন পর আবার একসঙ্গে অভিনয় করলেন দুজন। ‘কে’ নামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাদের।

সিরিজটিতে একটি মার্ডার মিস্ট্রির গল্প তুলে ধরা হয়েছে, যেখানে দেখানো হবে- প্রতারণা, মিথ্যা ও হ্যালুসিনেশন; সঙ্গে খুঁজে বের করা হবে, ‘কে সত্য বলছে আর কে মিথ্যা!'

সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহিদ হাসান, তৌকীর আহমেদ, সানজিদা প্রীতি, দিলরুবা দোয়েল, তানজিকাসহ ওয়েব সিরিজটির অভিনয়শিল্পীরা।

সেখানে তৌকীর আহমেদ বলেন, ‘রহস্যকেন্দ্রিক এই গল্প দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। গল্প, অভিনয় ও নির্মাণ সব মিলিয়ে কাজটি দর্শকদের পছন্দ হলে সবার পরিশ্রম সার্থক হবে।’

অন্যদিকে জাহিদ হাসান বলেন, 'গল্পের প্রাথমিক প্লটটা শোনার পর চমৎকার মনে হয়েছে। এই ওয়েব সিরিজে সাসপেন্স ও থ্রিল আছে। এ ছাড়া গৌতম খুবই গোছানো ও আন্তরিক পরিচালক। আমার মনে হয়, এটি সব ধরনের দর্শকের খুবই ভালো লাগবে।’

‘কে’ পরিচালনা করেছেন গৌতম কৈরী। প্রযোজক শাহরিয়ার শাকিল। আগামী বছরের জানুয়ারিতে দেশি ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে দেখা যাবে এটি।