NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

‘বিশেষ সেবাদানকারী’ ৩ হাজার বিদেশিকে ফেরত পাঠাল কুয়েত


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৬:০৬ এএম

>
‘বিশেষ সেবাদানকারী’ ৩ হাজার বিদেশিকে ফেরত পাঠাল কুয়েত

অর্থের বিনিময়ে ‘নারীদের কণ্ঠ নকল ও বিশেষ যৌনসেবা’ প্রদান করেন— এমন ৩ হাজার বিদেশি পুরুষকে বহিষ্কার করেছে কুয়েতের সরকার। এই আদেশপ্রাপ্তদের মধ্যে কয়েকজন তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষও আছেন।

কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা গালফ নিউজকে বলেন, কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তালাল আল খালিদ সম্প্রতি যেসব পুরুষ নারীদের সাজ-পোশাক নকল করেন— তাদের আটক ও দেশ থেকে বিতাড়িত করার আদেশ দিয়েছেন।

‘তার আদেশের পর আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর কর্মীরা দেশজুড়ে বিশেষ অভিযান শুরু করে। সেই অভিযানেই আটক এই ৩ হাজার বিদেশিকে কুয়েত থেকে বহিষ্কার করা হয়েছে।’

বহিষ্কার হওয়া এই তিন হাজার বিদেশির বিরুদ্ধে অভিযোগ— নারীদের সাজ-পোশাক পরিধান ও নারী কণ্ঠের অনুকরণ করে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও পোস্ট করতেন। এসব ভিডিওর প্রায় সবগুলোই যৌন আবেদনপূর্ণ।

দেশের তরুণ প্রজন্মকে ‘সম্ভাব্য ধ্বংসের’ কবল থেকে রক্ষা করতে সরকার এই পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে ওই কর্মকর্তা গালফ নিউজকে আরও বলেন, ‘এদের প্রায় সবাই কুয়েতের বিভিন্ন ম্যাসাজ পার্লারে কাজ করতেন। সেখানে খদ্দেরদের বিভিন্ন ‘রহস্যময় সেবা’ তারা প্রদান করতেন। তাদের মধ্যে অনেকে খদ্দেরদের বাড়িতে যেতেন বলেও আমদের কাছে তথ্য আছে।’ গালফ নিউজকে বলেন ওই কর্মকর্তা।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কুয়েতের আয়তন ১৭ হাজার ৮১৮ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা মাত্র ৪৬ লাখ। এই জনসংখ্যার অধিকাংশই বিদেশি বা অভিবাসী।

সরকারি তথ্য অনুযায়ী, কুয়েতে বিদেশি বা অভিবাসী মানুষের সংখ্যা ৩৪ লাখের কিছু বেশি।