NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

১৩ বছরের সম্পর্কে ঠকলেন হিনা!


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৯:৫১ পিএম

>
১৩ বছরের সম্পর্কে ঠকলেন হিনা!

ভারতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। সাজপোশাকের জন্য সব সময় আলোচনায় থাকেন তিনি। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা পাল্লা দেবে বলিউডের অভিনেত্রীদেরও। 

সম্প্রতি আবারও জোর আলোচনায় এসেছেন হিনা। কারণ, প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিচ্ছেদ। আর হিনার দাবি- প্রেম করে নাকি ঠকেছেন তিনি। 

হিনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নজর রাখলেই অভিনেত্রী কী করছেন, কী নিয়ে ব্যস্ত আছেন, জানা যায়। তেমনই দিন কয়েক আগে একটি পোস্ট দেন হিনা। সেটা ঘিরেই যাবতীয় জল্পনা। ওই পোস্টে তিনি লিখেছিলেন- বিশ্বাস করে ঠকে গেছি , এমন ভুলের জন্য ক্ষমা করে দাও। ভালো মনের মানুষরা চারপাশের বাজে জিনিসের খোঁজ পায় না।

আরও একটি পোস্টে লেখেন, ঠকে যাওয়ায় জীবনের একমাত্র সত্য, যা সঙ্গে রয়ে যায়। তারপরই প্রশ্ন ওঠে তাহলে কি রকির সঙ্গে ১৩ বছরের সম্পর্কে ভাঙন দেখা দিয়েছে? 

২০০৯ সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া কাহেলতা হ্যায়’-এর সেটে দেখা রকি-হিনার। তারপর থেকেই একসঙ্গে রয়েছেন তারা।