NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বিএনপি কার্যালয়ের সামনে বসে পড়েছেন মির্জা ফখরুল


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০২:৪০ এএম

বিএনপি কার্যালয়ের সামনে বসে পড়েছেন মির্জা ফখরুল

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ঢুকে পড়েছে পুলিশ। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ঢুকতে পারেননি। পরে কার্যালয়ের সামনে বসে পড়েন তিনি।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন তিনি।

 

পরে কার্যালয়ের গেটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় বিভিন্ন জায়গায় ফোনে কথা বলেন তিনি।

 

কার্যালয়ের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি বলেন, ‘সমাবেশ বানচাল করার জন্য নয়াপল্টন কার্যালয়ের সামনে পুলিশ নেতাকর্মীদের হামলা করেছে। কিন্তু এসব করে কোনো লাভ হবে না। ১০ ডিসেম্বর আমরা সমাবেশ করবই। ’

তিনি অভিযোগ করেন, তাকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বলপ্রয়োগ করে তাকে কার্যালয়ের সামনে বসিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, ‘আমি কী করব? আমার কার্যালয়ে আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ’

এর আগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বুধবার (৭ ডিসেম্বর) সকাল থেকে নয়াপল্টনে জড়ো হতে থাকেন রাজধানীর বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা। অপরদিকে সকালে থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এরপর সড়ক থেকে উঠে যেতে বললে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে নয়াপল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।