NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পদ্মা সেতু পরিচালনায় স্বতন্ত্র কোম্পানি গঠনের সিদ্ধান্ত


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৪, ০৫:৪১ এএম

পদ্মা সেতু পরিচালনায় স্বতন্ত্র কোম্পানি গঠনের সিদ্ধান্ত

ঢাকা: পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও আশানুরূপ টোল আদায়ের জন্য রাষ্ট্রায়ত্ত একটি কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সেতু বিভাগ।

নতুন কোম্পানি গঠনের উদ্যোগ নেয়া হলেও তারা এখনই পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব নেবে না।

কারণ, আগামী পাঁচ বছরের জন্য এ কাজের দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন (কেইসি) ও পদ্মা সেতু নির্মাণে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে (এমবিইসি)। তারা ৫ বছরে ৬৯৩ কোটি টাকা পাবে।

এর আগে, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু নির্মাণের সময় ‘যমুনা সেতু’ বাস্তবায়ন কর্তৃপক্ষ গঠন করেছিল সরকার। পরে সেটিই সেতু কর্তৃপক্ষ হিসেবে প্রতিষ্ঠা পায়। একইভাবে পদ্মা সেতুর স্থায়িত্বকাল ১০০ বছর ধরে নতুন কোম্পানি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী ও পরামর্শক বাদে পদ্মা সেতু প্রকল্পে মোট জনবল ৯৫। এর মধ্যে প্রকল্প পরিচালকসহ বড় পদে রয়েছেন ৩২ জন। তারা জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তর থেকে এসেছেন। প্রকল্পের কাজ শেষ হলে তারা নিজ নিজ বিভাগে ফিরে যাবেন। আবার কারও কারও চাকরি থেকে অবসরে যাওয়ার সময় হয়ে যাবে।