NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

শিগগিরই বলিউডে অভিষেক হচ্ছে আরিয়ান খানের


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৪৭ এএম

>
শিগগিরই বলিউডে অভিষেক হচ্ছে আরিয়ান খানের

বাবা শাহরুখ খান সফলতম অভিনেতাদের একজন হলেও অভিনয় কখনোই সেভাবে টানেনি আরিয়ান খানকে। তারপরও খুব শিগগিরই বলিউডে অভিষেক ঘটতে চলেছে শাহরুখ পুত্র আরিয়ানের। মঙ্গলবার সন্ধ্যায় স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল। তবে অভিনেতা নন, পরিচালক আরিয়ানকে পেতে যাচ্ছে বলিউড।
 
আগেই শোনা গিয়েছিল একটি ছবির জন্য গল্প লিখবেন আরিয়ান। সেই মতো কথাবার্তাও চলছিল। ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করলেন আরিয়ান। মঙ্গলবার সোশ্যাল সাইটে চিত্রনাট্যের পাতার ছবি দিয়ে লেখেন, চিত্রনাট্য লেখার কাজ শেষ করলাম। অপেক্ষা, কবে ‘অ্যাকশন’ বলব। 

স্পষ্টই বোঝা যাচ্ছে, নিজের প্রথম ছবির পরিচালক ও গল্পকার দুই-ই হতে চলেছেন আরিয়ান নিজেই। ছেলের প্রথম কাজ তার প্রযোজনার দায়িত্বে থাকবে শাহরুখের রেড চিলিজ এন্টারটেনমেন্ট। 

আরিয়ানের এই পোস্টে প্রতিক্রিয়া দিয়েছে প্রায় অর্ধেক বলিউড। ছেলের প্রথম কাজ প্রসঙ্গে বাবা শাহরুখ লেখেন, ভরসা, চিন্তা, আস্থা রাখার পালা শেষ। এবার শুরু। অনেক শুভেচ্ছা তোমার প্রথম কাজের জন্য। প্রথম কাজ সব সময় স্পেশাল। 

ছেলের কমেন্ট বক্সে গৌরী লেখেন, আমিও আর অপেক্ষা করতে পারছি না।  
শোনা যাচ্ছে, নতুন বছরেই শুরু হবে সিনেমার শুটিং। ২০২৩ সালটা যে খান পরিবারের জন্য স্মরণীয় হতে যাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। আগামী বছরই মুক্তি পাবে শাহরুখ অভিনীত ‘পঠান’। বড় পর্দায় অভিষেক হতে চলেছে শাহরুখ কন্যা সুহানার।