NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জনশুমারিতে তথ্য দিলেন রাষ্ট্রপতি ও স্পিকার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:১৩ এএম

জনশুমারিতে তথ্য দিলেন রাষ্ট্রপতি ও স্পিকার

ঢাকা: জনশুমারি ও গৃহগণনায় তথ্য দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার (১৫ জুন) জনশুমারি শুরুর দিন সন্ধ্যায় বঙ্গভবনে জনশুমারিতে তথ্য দেন রাষ্ট্রপতি। আর বৃহস্পতিবার তথ্য দেন স্পিকার। জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

প্রকল্প পরিচালক জানান, করোনাভাইরাস মহামারিসহ বিভিন্ন কারণে কয়েক দফা পেছানোর পর ১৫ জুন থেকে শুরু হয়েছে কাঙ্ক্ষিত ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’। এটি দেশের ষষ্ঠ জনশুমারি। সপ্তাহব্যাপী এ শুমারি চলবে আগামী ২১ জুন পর্যন্ত।

তিনি বলেন, বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে জনশুমারি ও গৃহগণনা ২০২২ কার্যক্রমে নিজের তথ্য দিয়ে অংশগ্রহণ করেন রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতি জনশুমারির বিভিন্ন বিষয় জানতে চাইলে আমি সার্বিক বিষয়ে তাকে অবহিত করি।

প্রকল্প পরিচালক আরও জানান, আজ বৃহস্পতিবার (জুন ১৬) জনশুমারিতে তথ্য দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় গণনাকারী ও আমি উপস্থিত হয়ে স্পিকারের তথ্য নিয়েছি।