NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

গুলির আশঙ্কা, প্রাণ সংশয়ে ইলন মাস্ক


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:৪১ এএম

গুলির আশঙ্কা, প্রাণ সংশয়ে ইলন মাস্ক

আর্ন্তজাতিক ডেস্ক: টুইটারের নতুন মালিক ইলন মাস্ক গত শনিবার দাবি করেছেন, তার সাথে খারাপ কিছু ঘটার কিংবা গুলি চালানোর 'বেশ উল্লেখযোগ্য' ঝুঁকি রয়েছে।   ইলন মাস্ক বলেছেন, সত্যি বলতে কি- আমার সাথে খারাপ কিছু ঘটার বা আক্ষরিক অর্থে গুলি চালানোর ঝুঁকিটি উল্লেখ করার মতো।

তিনি আরো বলেছেন, আপনি চাইলে যে কাউকে হত্যা করা এতো কঠিন কিছু নয়। সে কারণে আশা করি- তারা সেটা চায় না।

 

আর ভাগ্য আমার সাথে রয়েছে যে, এটি ঘটে না... তবে অবশ্যই কিছু ঝুঁকি রয়েছে।

 

বাকস্বাধীনতার গুরুত্ব এবং টুইটারের জন্য তার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কেও কথা বলেছেন ইলন মাস্ক। তিনি বলেছেন, দিন শেষে আমরা কেবল এমন একটি ভবিষ্যত চাই, যেখানে আমাদের শোষণ করা হবে না। (যেখানে) আমাদের বক্তব্য চাপা দেওয়া হবে না এবং আমরা যা বলতে চাই, কোনো ভয় ছাড়াই তা বলতে পারি।

এদিকে  ইলন মাস্ককে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মার্কিন র‍্যাপ সংগীত তারকা কেনি ওয়েস্ট। কেনির টুইটার অ্যাকাউন্ট সাময়িক স্থগিত করার পর তিনি আজ সোমবার মাস্ককে আক্রমণ করে কথা বলেছেন।  

ইনস্টাগ্রাম পোস্টে কেনি লিখেছেন, আমিই কি একমাত্র ব্যক্তি, যে মনে করে, ইলন মাস্ক অর্ধেক চীনা (হাফ-চায়নিজ) হতে পারেন? আপনি কি তার (মাস্ক) ছোটবেলার ছবি দেখেছেন?

সহিংসতায় উসকানির বিরুদ্ধে মাইক্রোব্লগিং সাইটটির নিয়ম লঙ্ঘনের জন্য সম্প্রতি কেনির টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়। ইলন মাস্ক গত ২ ডিসেম্বর কেনির অ্যাকাউন্ট সাময়িক স্থগিত করার তথ্য নিশ্চিত করেন।

মাস্ক টুইটারে বলেছেন, আমি যথাসাধ্য চেষ্টা করেছি। তা সত্ত্বেও তিনি (কেনি) আবার সহিংসতায় প্ররোচনার বিরুদ্ধে আমাদের নিয়ম লঙ্ঘন করেছেন। তার অ্যাকাউন্ট স্থগিত করা হবে।
সূত্র: এনডিটিভি