NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

গুজরাটে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৪, ১০:৪৭ এএম

গুজরাটে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আহমেদাবাদের রানিপে গিয়ে ভোট দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোট দিতে সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ রানিপের নিশান পাবলিক স্কুলে পৌঁছান তিনি।  

কেন্দ্রে যাওয়ার সময় জনতাকে নিজস্ব কায়দায় হাত নেড়ে এবং নমস্কার জানিয়ে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি। তিনি বুথ পর্যন্ত হেঁটে যাওয়ার সময় রাস্তার দু’পাশে থাকা জনগণ ‘মোদি, মোদি’ বলে সমস্বরে স্লোগান দিয়েছে।

 

 

ভোট দিয়ে বেরিয়ে এসে মোদি বলেন, যেভাবে নির্বাচন হচ্ছে, তা একটি দৃষ্টান্ত তৈরি করেছে। এতো সুন্দর এবং স্বচ্ছভাবে নির্বাচন পরিচালনার জন্য আমি নির্বাচন কমিশনকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

গুজরাটের দ্বিতীয় দফার ভোটদান পর্বে প্রধানমন্ত্রীর পাশাপাশি ভোট দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের-ও সোমবার আমদাবাদ এসে ভোট দেওয়ার কথা রয়েছে।

সোমবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে গুজরাটে দ্বিতীয় এবং চূড়ান্ত দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। এই দফায় মোট ৯৩টি আসনে ভোটগ্রহণ হবে।

গুজরাটের মধ্য ও উত্তরের ১৪টি জেলা জুড়ে এই ৯৩টি আসন রয়েছে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র-সহ ৬১টি রাজনৈতিক দলের মোট ৮৩৩ জন প্রার্থী আহমেদাবাদ, বরোদা, গান্ধীনগর এবং অন্যান্য জেলাজুড়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গুজরাটের দ্বিতীয় দফার ভোটদান পর্বে সকাল ৯টা পর্যন্ত ৪.৭৫ শতাংশ ভোট পড়েছে।