NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

পাকিস্তানি কন্যা আয়েশার স্টাইলে মাধুরীর নাচ, ভিডিও ভাইরাল


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৮ এএম

>
পাকিস্তানি কন্যা আয়েশার স্টাইলে মাধুরীর নাচ, ভিডিও ভাইরাল

সংগীতের কোনও সীমানা হয় না, হাওয়ার মতোই সে মুক্ত, ফের একবার তা প্রমাণিত। হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে লতা মঙ্গেশকরের জনপ্রিয় গান ‘মেরা দিল ইয়ে পুকারে আজা’ বিগত কয়েক দিনে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

১৯৫৪ সালে মুক্তিপ্রাপ্ত এই গানের রিমিক্সে রিলের ছড়াছড়ি ইনস্টাগ্রামে। সৌজন্যে পাকিস্তানি কন্যা আয়েশা। বন্ধুর বিয়ের অনুষ্ঠানে, তার পছন্দের গানে পা মিলিয়েছিলেন আয়েশা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আগুনের থেকেও দ্রুত। সম্প্রতি সেই গানে নতুন মাত্রা যোগ করেছিলেন মিস্টার বিন। এবার আয়েশার স্টেপেই এই গানে রিল বানালেন মাধুরী দীক্ষিত।

শনিবার (৩ ডিসেম্বর) সাদা রঙের শিমারি শাড়িতে একটি রিল পোস্ট করেন মাধুরী। প্রায় রোজই ট্রেন্ডিং গানে বা অডিওতে রিল বানান মাধুরী। তবে এবার যেভাবে পাকিস্তানি কন্যার স্টেপে নাচলেন বলিউডের ডান্সিং কুইন তা সত্যিই প্রশংসাযোগ্য। তবে স্টেপ এক হলেও মাধুরী নেচেছেন নিজস্ব স্টাইলে আর তাতেই মুগ্ধ নেটপাড়া। কমেন্ট বক্স ভরে উঠেছে প্রশংসায়। কেউ লিখেছেন দারুণ, কেউ আবার লিখেছেন অনবদ্য। মাধুরী ম্যাজিকে আচ্ছন্ন অনুরাগীরা।

সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই রীতিমতো মজেছে এই গানে। তবে সম্প্রতি সকলের সঙ্গে এই গানে নতুন মাত্রা যোগ করেছিলেন খোদ মিস্টার বিন। ভিডিওতে দেখা যায় গানের তালে তাল মিলিয়ে সুন্দর হাত-পা দোলাচ্ছেন তিনি। এমনই এক ভিডিও সম্প্রতি তুমুল ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে। তার অদ্ভুত ডান্স স্টেপ দেখে রীতিমতো হাসির রোল নেটপাড়ায়। অনেকেই মজা করে লিখছেন, 'এই নাচ তাকে হয়তো তার ভারতীয় বংশোদ্ভুত স্ত্রীই শিখিয়েছেন।’