NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

বার্সোলোনায় যাচ্ছে জয়ার ‘নকশিকাঁথার জমিন’


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ০৮:২৭ পিএম

>
বার্সোলোনায় যাচ্ছে জয়ার ‘নকশিকাঁথার জমিন’

১৯তম বার্সেলোনা হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘নকশিকাঁথার জমিন’। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর সিনেমাটি এই উৎসবে প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে।

সারা বিশ্বে মানবাধিকারের ওপর অনুষ্ঠিত অন্যতম গুরুত্বপূর্ণ উৎসবে এটি। এতে ‘নকশিকাঁথার জমিন’ অংশ নেওয়ার বিষয়টি সামাজিকমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন জয়া নিজেই।

কয়েকটি ছবি প্রকাশ করে অভিনেত্রী লেখেন, “আমাদের সিনেমা ‘নকশিকাঁথার জমিন’ ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার পর এবার মনোনীত হয়েছে ১৯তম বার্সেলোনা হিউম্যান রাইটস ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা বিভাগে। মানবাধিকারভিত্তিক সবচেয়ে বড় এবং সবচেয়ে ঘটমান চলচ্চিত্র উৎসব এটি। উৎসবটি শুধুমাত্র স্পেনেই নয়, বরং সারা বিশ্বের মধ্যে মানবাধিকারের ওপর হওয়া অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব।”

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্পের ওপর নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন আকরাম খান। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটিতে রাহেলা চরিত্রে জয়া আহসান এবং সালেহা চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া শামস সেওতি। এতে আরও আছেন ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য চৌধুরী, আদ্রিতা ইবনাত খান প্রমুখ।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে জয়া আহসানের নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’। নুরুল আলম আতিকের পরিচালনায় সিরাজগঞ্জ ও ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে। এতে  জয়া ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু প্রমুখ।