NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

হৃত্বিকের সামনেই প্রাক্তন প্রেমিককে আলিঙ্গন সাবার


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ১০:০৬ এএম

>
হৃত্বিকের সামনেই প্রাক্তন প্রেমিককে আলিঙ্গন সাবার

সাবাকে ঘিরে হৃত্বিকের জীবনের নতুন মোড়। প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন তারা। কিন্তু এ বার এক এমন ঘটনা ঘটল যাতে নজর কেড়েছে অনেকেরই। হৃত্বিকের সামনেই প্রাক্তন প্রেমিক ইমাদ শাহকে আলিঙ্গন করেছেন সাবা।

দীর্ঘ ৭ বছর একত্রবাস করেছেন সাবা ও তার প্রাক্তন প্রেমিক ইমাদ শাহ। তিনি নাসিরুদ্দিন শাহের ছেলে। ২০২০ সালে সম্পর্ক ভেঙে যায় তাদের। 

তার বছর পার হতেই হৃত্বিক রোশনের সঙ্গে সম্পর্কে জড়ান সাবা। সম্প্রতি এক রেস্তরাঁয় নৈশভোজে যান হৃত্বিক-সাবা। সেখান থেকে পরস্পরের হাত হাত রেখেই বেরোচ্ছিলেন, সেই সময়ই প্রাক্তনের মুখোমুখি সাবা। তৎক্ষণাৎ ইমাদকে জড়িয়ে সৌজন্য বিনিময় করেন সাবা। প্রেমিকার দেখানো পথে হেঁটে ইমাদের সঙ্গে কুশল বিনিময় করেন হৃতিকও। তারপর তড়িঘড়ি উঠে যান গাড়িতে।

চলতি বছরের শুরু থেকেই হৃত্বিক ও সাবাকে একসঙ্গে দেখা যাচ্ছে। তাদের মধ্যে যে নতুন প্রেম শুরু হয়েছে, তা ইতোমধ্যেই টের পেয়েছে বি টাউন। 

স্ত্রী সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পর হৃত্বিকের জীবনে মনের মানুষ হিসাবে সাবা যে জায়গা করে নিয়েছেন, তা চলতি বছরের শুরুতেই বুঝতে পারেন নায়কের ভক্তরা। তারপর যত দিন গড়িয়েছে, তাদের কাছাকাছি আসার অনেক মুহূর্ত ক্যামেরায় ধরা পড়েছে।