NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

‘সার্কাস’ ছবিতে ডাবল রোলে রণবীর, বিশেষ চমক দীপিকা


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ০১:০৫ পিএম

>
‘সার্কাস’ ছবিতে ডাবল রোলে রণবীর, বিশেষ চমক দীপিকা

উত্তমকুমার অভিনীত ‘ভ্রান্তিবিলাস’ সিনেমার স্মৃতি ফেরাবে রণবীর সিং অভিনীত ও রোহিত শেঠি পরিচালিত ছবি ‘সার্কাস’। সে আভাস টিজারেই পাওয়া গেছে আগে। ট্রেলারেও তার ব্যতিক্রম হলো না। একগুচ্ছ অভিনেতাকে নিয়ে রুপালি পর্দায় যেন নতুন জগৎ সৃষ্টি করেছেন পরিচালক। আর তাতে চমক দিলেন দীপিকা পাড়ুকোন। স্বামীর রণবীরের সঙ্গে কোমর দুলিয়ে নাচতে দেখা গেল অভিনেত্রীকে।

রোহিত শেঠির সিনেমা মানেই আলাদা কিছু। এর আগে ‘গোলমাল’ সিনেমার সিরিজে তা দেখা গেছে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। জোড়া যমজের আলাদা পৃথিবী তৈরি করেছেন রোহিত। যাতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং এবং বরুণ শর্মা। দুই অভিনেতার পাশাপাশি রয়েছেন জনি লিভার, সঞ্জয় মিশ্র, অশ্বিণী কালসেকর, সিদ্ধার্থ যাদব, মুকেশ তিওয়ারি, মুরলী শর্মার মতো একঝাঁক অভিনেতা। দুই নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন পূজা হেগড়ে এবং জ্যাকলিন ফার্নান্দেজ।

রোহিত শেঠির পরিচালনাতেই ‘সিম্বা’ হয়ে বড়পর্দায় সাফল্য পেয়েছেন রণবীর। এবার নায়ক-পরিচালক জুটি ভরসা রেখেছেন কমেডির ওপর। তাও আবার রিমেক। ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘আঙ্গুর’ সিনেমার রিমেক ‘সার্কাস’। সঞ্জীব কুমার অভিনীত ক্লাসিক ছবিটি আবার ১৯৬৮ সালে মুক্তি পাওয়া ‘দো দুনি চার’ সিনেমার আদলে তৈরি। যা কিনা বাংলার ‘ভ্রান্তিবিলাস’ সিনেমার হিন্দি রিমেক। অর্থাৎ লতায়পাতায় রণবীরের সিনেমাটিকে বাংলার ক্লাসিক ছায়াছবির রিমেক বলাই যায়।

২০২০ সালের নভেম্বরে ‘সার্কাস’ সিনেমার শুটিং শুরু হয়। তবে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় কাজ কিছু সময়ের জন্য বন্ধ থাকে। ২০২২ সালে নভেম্বরে ছবির শুটিং শেষ হয়। ২৩ ডিসেম্বর মুক্তি পাবে ‘সার্কাস’।