NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ফ্রান্সে রেকর্ড উষ্ণতম বছর ২০২২


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ১০:২১ এএম

ফ্রান্সে রেকর্ড উষ্ণতম বছর ২০২২

আর্ন্তজাতিক ডেস্ক: ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, তাপমাত্রার রেকর্ড লিপিবদ্ধ শুরুর পর ২০২২ সালটি ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর। গতকাল বুধবার দেশটির স্বাস্থ্য দপ্তর এ তথ্য জানিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ফ্রান্সের মানুষ অসহনীয় গরম সহ্য করেছে এ বছর। দেশটিতে মে মাস থেকে অক্টোবর পর্যন্ত ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।

 

ওই সময়ে একাধিকবার দাবদাহ হয়েছে।  

 

ফ্রান্সের পরিবেশ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলের ব্রিটানিতে দাবানল এবং ভূমধ্যসাগরে অস্বাভাবিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ওই বিবৃতিতে আরো বলা হয়ে, ডিসেম্বরের তাপমাত্রার ওপর নির্ভর করে ফ্রান্সে এ বছরের গড় তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে। যা ২০২০ সালের গড় তাপমাত্রা ১৪.০৭ ডিগ্রি সেলসিয়াস থেকে অনেক বেশি। ১৯৯০ সালে ফ্রান্সে তাপমাত্রার রেকর্ড লিপিবদ্ধ শুরুর পর থেকে এটি সর্বোচ্চ।

২০২২ সালে ফ্রান্সে বার্ষিক বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে প্রায় ২৫ ভাগ কম হওয়ার কথাও জানানো হয়েছে। ১৯৮৯ সালের পর এ বছর সবচেয়ে শুষ্ক আবহাওয়া রেকর্ড করা হয়েছে সে দেশে। ওই বছরও প্রায় স্বাভাবিকের চেয়ে ২৫ ভাগ কম বৃষ্টিপাত হয়েছিল।

সূত্র: এনডিটিভি