NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ডিসেম্বরকে বীর মুক্তিযোদ্ধা মাস ঘোষণার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ০৯:৫৮ এএম

ডিসেম্বরকে বীর মুক্তিযোদ্ধা মাস ঘোষণার দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা: স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ডিসেম্বরকে বীর মুক্তিযোদ্ধা মাস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা সমাবেশে এ দাবির কথা বলেন তিনি। ঢাকা জেলা ইউনিট কমান্ড ও মহানগর ইউনিট কমান্ড এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘ দিনের প্রাণের দাবি ছিল বিজয়ের মাস ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা মাস হিসেবে ঘোষণা করার।

 

আমি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের প্রতি দাবি জানাবো, ডিসেম্বর মাসকে মুক্তিযোদ্ধা মাস হিসেবে যেনো ঘোষণা করা হয়।

 

তিনি বলেন, আমরা একটা সময় দেখতাম রাজাকার প্রধানের গাড়িতে জাতীয় পতাকা উড়ছে। এটা দেখে আমাদের মাথা নিচু হয়ে যেতো। আমাদের অপমান করা হয়েছিল, এমন সময় আলোকবর্তিকা হিসেবে আমাদের প্রধানমন্ত্রী আসলেন।

মন্ত্রী বলেন, এ দেশ বীর মুক্তিযোদ্ধার। যতদিন দেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন। আর কেউ যেনো আমাদের ইতিহাস বিকৃতি করতে না পারে। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় তিনি জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিয়েছেন। জয় বাংলা এমন এক স্লোগান, তার প্রকম্পে আতঙ্কিত হয়ে পড়তো পাকিস্তানি বাহিনীরা।

আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক মন্ত্রী শাহজাহান খান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ। বক্তব্য দেন আগাখান মিন্টু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান, মাহবুব উদ্দিন আহমেদ, ওসমান আলী প্রমুখ।