NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সরে দাঁড়ালেন মেক্সিকোর আর্জেন্টাইন কোচ


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ০৯:০৫ এএম

>
সরে দাঁড়ালেন মেক্সিকোর আর্জেন্টাইন কোচ

টানা সাত আসর পর বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্ব না খেলেই বিদায় নিল মেক্সিকো। বুধবার সৌদি আরবের বিপক্ষে ম্যাচ জয়ের পরও কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলো দলটি। তারপরই বিদায় নিলেন মেক্সিকোর আর্জেন্টাইন কোচ টাটা মার্টিনো।

যদিও মেক্সিকোর ফুটবলারদের আক্ষেপ থাকতেই পারে। কেননা, পোল্যান্ডের সঙ্গে সমান ৪ পয়েন্ট থাকার পরও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাদ পড়ল তারা। নিজেদের শেষ ম্যাচে গতকাল সৌদি আরবকে ২-১ গোলে হারায় মেক্সিকো। তারপরও শেষ ষোলোতে উঠতে ব্যর্থ তারা। আর্জেন্টিনার কাছে হারের পরেও পোল্যান্ড সমান পয়েন্ট নিয়ে পৌছে গেছে নকআউটে।

গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন মেক্সিকোর কোচ টাটা মার্টিনো। গ্রুপ পর্ব পার হতে না পারার আক্ষেপ নিজের কাঁধে নিয়ে প্রধান কোচ মার্টিনো বললেন, ‘আমাদের এই ব্যর্থতা ও হতাশার জন্য প্রথমত আমি দায়ী। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে এটি আমাকে অনেক দুঃখ দিয়েছে, এই ব্যর্থতার জন্য আমি সম্পূর্ণ দায়ী। রেফারি শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আমার চুক্তি শেষ হয়ে গেছে এবং আর বেশি কিছু করার নেই।’

এক সময় নিজ দেশের জাতীয় দল আর্জেন্টিনার কোচ ছিলেন মার্টিনো। ২০১৯ সালের জানুয়ারিতে দায়িত্ব নেন মেক্সিকোর। কিন্তু সফলতার মুখ দেখা হলো না তার। হতাশা নিয়েই বিদায় নিলেন তিনি!

১৯৯০ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউটে খেলতে পারছে না মেক্সিকো। শেষবার তারা গ্রুপ পর্ব পেরোতে পারেনি ১৯৭৮ সালে।