NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

অল্পের জন্য প্রাণে বাঁচেন কিয়ারা আদভানি


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:১৫ এএম

>
অল্পের জন্য প্রাণে বাঁচেন কিয়ারা আদভানি

বলিউডের এই সময়ের সেনসেশন কিয়ারা আদভানি। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিচ্ছেন। শরীরী গ্ল্যামারে তিনি বুঁদ করে রাখছেন ভক্তদের। হিন্দি সিনেমার এ প্রজন্মের নায়িকাদের মধ্যে তার সাফল্য ঈর্ষণীয়ই বটে।

কিন্তু একটি দুর্ঘটনায় যদি রক্ষা না পেতেন, তাহলে আজকের এই কিয়ারা আদভানিকে পেতো না বলিউড। সম্প্রতি এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অভিনেত্রী।

কিয়ারা জানান, কলেজে থাকতে একবার বন্ধুদের সঙ্গে ধর্মশালায় ম্যাকলিওদগঞ্জ নামের একটি স্থানে গিয়েছিলেন বেড়াতে। সেখানেই মরতে মরতে বেঁচে যান এই অভিনেত্রী। প্রতিকূল আবহাওয়ার কারণে একটি ছোটখাটো হোটেলে বন্ধুদের সঙ্গে আটকা পড়েছিলেন চার দিন। ছিল না খাবার, ছিল না বিদ্যুৎ। বাইরে প্রবল তুষারপাত।

এরমধ্যেই চতুর্থ রাতে ঘটে বড় অঘটন। সবাই তখন ঘুমে। ঘটনার বর্ণনা দিয়ে কিয়ারা বলেন, ‘আমার রুমের একটি চেয়ারে ধরে যায় আগুন। আগুনটা বেড়ে ওঠার আগেই এক বন্ধু সেটা টের পায়। সে চিৎকার করে ঘুম ভাঙায় সবার। তারপর আমরা সবাই কোনোমতে দরজা ভেঙে বের হই। একেবারে মৃত্যুর কাছাকাছি চলে যাওয়ার মতো অভিজ্ঞতা হয়েছিল।’

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কিয়ারা অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’। এতে তার নায়ক কার্তিক আরিয়ান। সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। বলিউডের খরার মৌসুমেও হিট তকমা পেয়েছে। আবার আগামী ২৪ জুন মুক্তি পেতে যাচ্ছে কিয়ারার আরেকটি সিনেমা ‘যুগ যুগ জিও’। এটিও সফল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।