NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ব্রাজিল টিমে হঠাৎ করোনা আতঙ্ক


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ১২:২০ এএম

>
ব্রাজিল টিমে হঠাৎ করোনা আতঙ্ক

ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ। একাধিক ফুটবলার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। দলে এখন করোনা আতঙ্ক। ফুটবলারদের হোটেলের বাইরে না যাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। 

ব্রাজিলের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার। সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি। শুক্রবার ক্যামেরুনের বিরুদ্ধেও পাওয়া যাচ্ছে না তাকে। 

আর এর মধ্যে অসুস্থ হওয়া খেলোয়ারের তালিকা লম্বা হচ্ছে। নেইমারের পর অসুস্থ হয়ে পড়েছেন আলেক্স সান্দ্রো, অ্যান্টনি ডস স্যান্টোস, অ্যালিসন বেকার, লুকাস পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহাসহ একাধিক ফুটবলার। কারও হালকা জ্বর ও গায়ে ব্যথা রয়েছে। কেউ কেউ আবার এর সঙ্গে বমিও করছেন।  

ব্রাজিলের কর্মকর্তাদের আশঙ্কা, বিশ্বকাপের মধ্যে করোনো সংক্রমণ যদি ফের বাড়তে শুরু করে, বিপর্যয় এড়ানো অসম্ভব। ব্রাজিল টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলছেন, কাতারে কেউ মাস্ক পরছেন না। কোভিড সংক্রমণ ঠেকানোর ন্যূনতম ব্যবস্থাও নেই। এই মুহূর্তে মারণভাইরাসের দাপট অনেকটা কম ঠিকই, কিন্তু আবার যে রক্তচক্ষু দেখাবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? 

তিনি আরও বলেন, কাতারে দিনের বেলায় প্রচণ্ড গরম। রাতে তাপমাত্রা দ্রুত নেমে যাচ্ছে। তার ওপরে স্টেডিয়াম শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় সমস্যা আরও বাড়ছে।  

আশঙ্কা ও উদ্বেগের মধ্যেই শুক্রবার ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিতে। জানা গেছে, প্রথম একাদশে সাতটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে গোলে অ্যালিসনের পরিবর্তে খেলতে পারেন ম্যাঞ্চেস্টার সিটির এদেরসন বা ওয়েভারটনের মধ্যে এক জন। রক্ষণে দেখা যেতে পারে দানি আলভেসকে।