NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ডিএনসিসি মেয়রের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০১ এএম

>
ডিএনসিসি মেয়রের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।  

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাজধানীর গুলশানে নগর ভবনে মেয়রের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আলোচনার শুরুতেই মার্কিন রাষ্ট্রদূত ডিএনসিসি মেয়রকে ব্লুমবার্গ ফিলানথ্রফিস অ্যাওয়ার্ড অর্জন করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

এ সময় তিনি মাঠ ও পার্ক নির্মাণ এবং সবুজায়ন সম্প্রসারণে ডিএনসিসির মেয়রের পদক্ষেপের প্রশংসা করেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও ঢাকা নগরীর যানজট নিরসন সম্ভাব্য পদক্ষেপ ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। 

এ সময় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম নগর ভবনে স্থাপিত কমান্ড সেন্টারের কার্যক্রম পরিচালনায় নিউইয়র্ক সিটিতে স্থাপিত কমান্ড সেন্টারের মডেল ও অভিজ্ঞতা বিনিময়ের আহ্বান করেন।

নগর ভবনে বৈঠকের শুরুতে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে ফুলেল শুভেচ্ছা জানান ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূতের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন তিনি।