NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

একটি শিশুকে বাঁচাতে ৫ শতাধিক উদ্ধারকর্মীর প্রাণান্তকর চেষ্টা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:১৭ এএম

>
একটি শিশুকে বাঁচাতে ৫ শতাধিক উদ্ধারকর্মীর প্রাণান্তকর চেষ্টা

গত শুক্রবার (১০ জুন) দুপুরে খেলার সময় বাড়ির পেছনে পরিত্যক্ত একটি কুয়োতে পড়ে যায় রাহুল শাহু নামে ১১ বছর বয়সী এক শিশু। মূক ও বধির ওই শিশুটি ৮০ ফুট গভীর কুয়োর যে অংশে সে আটকা পড়ে তাও ছিল অন্তত ৬০ ফুট গভীর। ঘটনার পর দ্রুত উদ্ধারকর্মীরা যোগ দিলেও তাকে উদ্ধার করতে সময় লেগে যায় ১১০ ঘণ্টার মতো। কাজ করেছেন ৫ শতাধিক উদ্ধারকর্মী, যোগ দিয়েছিল সেনাবাহিনীও।

চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড়ের জাঙ্গির-চম্পা জেলায়। বিশাল এ কর্মযজ্ঞের সফল সমাপ্তি হয়েছে মঙ্গলবার (১৪ জুন) রাতে ওই শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধারের মাধ্যমে।

ঘটনার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার দুপুর ২টা নাগাদ খেলার সময় কুয়োর মধ্যে পড়ে যায় রাহুল। তাকে উদ্ধারে একে একে জাতীয় দুর্যোগ উদ্ধারকারী দল, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ ৫ শতাধিক লোক যোগ দেয়। ৫০টি অত্যাধুনিক যন্ত্র দিয়ে চলে উদ্ধারকাজ। যার মধ্যে ছিল ড্রিলিং মেশিন, ট্রান্সপোর্টিং ট্রাক ইত্যাদি।

উদ্ধার কাজের বিষয়ে বলা হয়, ওই শিশু যেখানে পড়েছিল সেই কুয়ো থেকে পাশে আরও একটি ৭০ ফুট গর্ত খোঁড়া হয়। পাশাপাশি সেই গর্তের সঙ্গে ১৫ ফুটের একটি টানেল খুঁড়ে যোগ করে দেওয়া হয়। অন্ধকার কুয়োর মধ্যে শিশুটি বেঁচে আছে কিনা তা শিশুটির শ্বাস নেওয়ার আঁচ করতে পারনে উদ্ধারকর্মীরা। সবশেষ মঙ্গলবার রাতে ১১০ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধারের পর ১১টা ৫৬ মিনিটে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

ঘটনার পর থেকে সার্বক্ষণিক খোঁজ খবর রাখা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এ বিষয়ে এক টুইটে বলেন, সবার প্রার্থনা, নিরলস প্রচেষ্টা এবং একাগ্রতার কারণে, রাহুল শাহুকে নিরাপদে কুয়োর ভেতর থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আশা করছি সে দ্রুতই এ ধকল কাটিয়ে উঠতে সক্ষম হবে।
 
শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে উল্লেখ করে বিলাশপুর কালেক্টর জিতেন্দর শুকলা জানিয়েছেন, তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।