NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

পায়ের ছবি শেয়ার করে কি বার্তা দিলেন নেইমার


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ০৯:৫৪ এএম

>
পায়ের ছবি শেয়ার করে কি বার্তা দিলেন নেইমার

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার ডি সিলভাকে দেখা যাবে না গ্রুপ পর্বের ম্যাচে। চলমান কাতার বিশ্বকাপে গোড়ালির চোটে পড়া ব্রাজিলিয়ান এই সুপারস্টার সুইজারল্যান্ড এবং ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে পড়েছেন। ইনজুরির কবলে পড়ে বর্তমানে বিশ্রামে দিন কাটাচ্ছেন তারকা এই ফুটবলার।

তবে গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন নেইমার। সেখানে দেখা গিয়েছে নিজের ইনজুরি কবলিত পায়ের ছবি এবং নিজের একটি ছবি শেয়ার করতে। 

ছবিতে দেখা গেছে নেইমারের গোড়ালি এখনও বেশ ফুলে আছে। এমন অবস্থায় বুটে যে তার পা ঢুকবে না, এটা নিশ্চিত করেই বলা যায়। এছাড়া ছবিতে বেশ বিমর্ষ অবস্থায় দেখা গিয়েছে ব্রাজিলিয়ান এই তারকাকে। 

এর আগে বিশ্বকাপ মিশনের নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোড়ালির চোটে পড়েন পিএসজির তারকা ফরোয়ার্ড নেইমার। ওই ম্যাচে এক নেইমারকেই ৯ বার ফাউল করেন প্রতিপক্ষের খেলোয়াড়রা। যা এই বিশ্বকাপে কোনো একক খেলোয়াড়ের ক্ষেত্রে সর্বোচ্চ ফাউলের রেকর্ড।