NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

শুটিংয়ের মধ্যেই অসুস্থ, হাসপাতালে নিতে হলো দীপিকাকে


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:২৫ পিএম

>
শুটিংয়ের মধ্যেই অসুস্থ, হাসপাতালে নিতে হলো দীপিকাকে

হায়দ্রাবাদে শুটিংয়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন দীপিকা পাড়ুকোন। অসুস্থতার কথা জানাতেই নায়িকাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো হাসপাতালে। 

জানা গেছে, আগামী ছবি প্রজেক্ট কে-র শুটিংয়ের মধ্যেই শরীর খারাপ লাগে দীপিকার। সময় নষ্ট না করে নির্মাতা তাকে নিয়ে যান নিকটবর্তী হাসপাতালে। 

প্রভাসের সঙ্গে পরবর্তী ছবিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। ছবির নাম 'প্রজেক্ট কে'। আপাতত সেই ছবির শুটিং চলছে হায়দ্রাবাদে। সেখানেই শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী।

তবে হাসপাতালে ভর্তি হতে হয়নি নায়িকাকে। কিছু সময় পর আবার সেটে ফেরেন তিনি। যদিও দীপিকার টিমের পক্ষ থেকে তার শরীর খারাপ সংক্রান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি। 

এই প্রথম পর্দায় প্রভাসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দীপিকা। এছাড়া ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চন ও দিশা পাটানিকে।