NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

চীনে টানা চারদিন রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত


খবর   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২৪, ০৩:৩৪ পিএম

>
চীনে টানা চারদিন রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত

প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে আবারও হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। দেশটিতে টানা চারদিন রেকর্ড সংখ্যক মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবর রয়টার্সের।

রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এদিন নতুন ৩৯ হাজার ৭৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে উপসর্গ রয়েছে ৩ হাজার ৭০৯ জনের। উপসর্গ নেই ৩৬ হাজার ৮২ জনের। এদিন মারা গেছেন মাত্র একজন। এতে করে চীনে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২২৩ জনে।

এর আগের দিন শনিবার (২৬ নভেম্বর) ৩৫ হাজার ১৮৩ জন করোনা রোগীর সন্ধান মিলেছিল চীনে। অন্যদিকে শুক্রবার (২৫ নভেম্বর) দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩৯ হাজার ৫০৬ জন। তবে এদিন কেউ মারা যাননি।

২৬ নভেম্বর পর্যন্ত চীনে উপসর্গসহ করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ৭ হাজার ৮০২ জন।

রাজধানী বেইজিংসহ অন্যান্য শহরগুলোতে করোনা সংক্রমণ আটকাতে হিমশিম খাচ্ছে সরকার। চংকিং এবং গুয়ানজুতে নতুন সংক্রমণ দিনে দিনে বেড়েই চলছে। বেইজিংয়েও এটি বেড়ে চলছে। রাজধানী শহরে একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৬ ভাগ। শনিবার বেইজিংয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৫৯৫ জন। অন্যদিকে রোববার আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩০৭ জন।

দক্ষিণাঞ্চলের শহর চংকিংয়ে বসবাস করেন ৩ কোটি ২০ লাখ মানুষ। এ শহরটিতেও শনিবারের তুলনায় রোববার আক্রান্তের হার বেড়েছে ১৫ ভাগ।

তবে গুয়ানজুতে অল্প কমেছে আক্রান্তের সংখ্যা। ১ কোটি ৯ লাখ মানুষের শহরটিতে শনিবার আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ৭ হাজার ৪১৯ জন। সেখানে রোববার আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪১২ জন।