NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

সরাসরি বিশ্বকাপ খেলতে বাধা নেই টাইগারদের


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০৮ এএম

>
সরাসরি বিশ্বকাপ খেলতে বাধা নেই টাইগারদের

আগামী বছর (২০২৩) ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে আর কোনো বাধা নেই বাংলাদেশ দলের। বিশ্বকাপের আগে টাইগারদের আরও দুটি সিরিজ বাকি থাকলেও তার আগেই ভারত বিশ্বকাপ নিশ্চিত করল তামিম ইকবালের দল। 

আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ীর মধ্যে ছয় সিরিজে ১৮ ম্যাচ খেলে ১২ ম্যাচ জয় লাভ করেছে বাংলাদেশ দল। যেখানে মোট পয়েন্ট অর্জন করেছে ১২০। বাংলাদেশ ছাড়াও বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও স্বাগতিক ভারত।

গেল শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের দুর্দান্ত জয়ের পরই বাংলাদেশের বিশ্বকাপে খেলার রাস্তা পরিস্কার হয়ে যায়। আয়োজক দেশ ভারত ছাড়া সুপার লীগের শীর্ষের ৭ দল সরাসরি অংশ নিবে আসন্ন বিশ্বকাপে।

আগামী বছরের (২০২৩ মার্চ) মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের। এরপর আবার  মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে রয়েছে সিরিজ। অবশ্য এই দুই সিরিজের কোনও ম্যাচ না জিতলেও বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলতে আর কোনো বাধা নেই।