NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

মেয়েকে নিয়ে এখন থেকেই যে ভাবনা আলিয়ার


খবর   প্রকাশিত:  ১৬ জুন, ২০২৪, ০৬:২২ পিএম

>
মেয়েকে নিয়ে এখন থেকেই যে ভাবনা আলিয়ার

এখনও এক মাস হয়নি মা হয়েছেন আলিয়া ভাট। তবে এখনও মেয়েকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন। তবে মেয়েকে নিয়ে এখন থেকেই চিন্তায় অভিনেত্রী। 

মেয়ে যদি বড় হয়ে অভিনেত্রী হতে চান কী করবেন? এক সাক্ষাৎকারে নিজের পরিকল্পনার কথা বললেন আলিয়া। 

তিনি খোলাখুলি জানান, মেয়েকে সংবাদমাধ্যমে সামনে আনার বিষয়ে এক রকম দ্বন্দ্বেই রয়েছেন তিনি। আলিয়া বলেন, আমি এই জীবনটা বেছে নিয়েছি আমার জন্য, কিন্তু ভবিষ্যতে হতেই পারে আমার সন্তান এই পথ হাঁটল না। এই বিষয়টা নিয়ে একটু চিন্তায় রয়েছি। 

মেয়ের বড় হয়ে অভিনেত্রী হওয়া প্রসঙ্গে আলিয়া বলেন, আমি আমার সন্তাকে নিয়ে আগাম কোনো পরিকল্পনা করছি না। আমি এখন থেকে কিছু ভাবছি না। কারণ, আশা করে রাখলে পরে তা পূর্ণ না হলে খারাপ লাগা থাকে। ও নিজের মতোই বড় হোক।