NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

রুশ হামলায় ১ কোটির বেশি ইউক্রেনীয় এখন বিদ্যুৎহীন: জেলেনস্কি


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৪, ০৫:২৪ এএম

>
রুশ হামলায় ১ কোটির বেশি ইউক্রেনীয় এখন বিদ্যুৎহীন: জেলেনস্কি

ইউক্রেনজুড়ে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর পূর্ব ইউরোপের এই দেশটির বিশাল সংখ্যক মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, রুশ হামলার পর ১ কোটিরও বেশি ইউক্রেনীয় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।

সাম্প্রতিক হামলার মতো বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ইউক্রেনজুড়ে বহু শহরে হামলা চালিয়েছে রাশিয়া। এতে করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামো অনেকটা পঙ্গু হয়ে গেছে। শুক্রবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম বিবিসি।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, ‘বর্তমানে, ১ কোটিরও বেশি ইউক্রেনীয় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন’। তিনি বলেন, ওডেসা, ভিন্নিতসিয়া, সুমি এবং কিয়েভ অঞ্চলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলেনস্কির আরও বলেন, রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র হামলার পর এক কোটি ইউক্রেনীয় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ছয়টি ক্রুজ মিসাইল এবং পাঁচটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে দাবি করে ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সরবরাহ স্বাভাবিক করার জন্য সবকিছু করছি।’

বিবিসি বলছে, বৃহস্পতিবার ইউক্রেনজুড়ে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এই হামলায় বিভিন্ন জ্বালানি অবকাঠামো ও স্থাপনা এবং অন্যান্য বেসামরিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করে রুশ সেনারা। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর সবচেয়ে ভারী বোমা হামলার দুই দিনেরও কম সময়ের মাথায় বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে।

ইউক্রেনের দাবি, দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ার কাছে ভিলনিয়ানস্কে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সাতজন মারা যান। কর্মকর্তারা বলছেন, পূর্বাঞ্চলে একটি গ্যাস উৎপাদন কেন্দ্র এবং ডিনিপ্রোর একটি ক্ষেপণাস্ত্র কারখানাও সর্বশেষ এই রুশ হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল।

এছাড়া রুশ হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভ, পশ্চিমাঞ্চলীয় শহর ভিনিসিয়া, দক্ষিণ-পশ্চিমে বন্দরনগরী ওডেসা এবং উত্তর-পূর্বে সুমির বাসিন্দারা প্রধানত বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে পড়েছেন।

এদিকে ইউক্রেনীয় জনগণের বিদ্যুৎ এবং তাপের সরবরাহ ধ্বংস করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন জেলেনস্কি।